সাভারে একটি ছয়তলা ভবন ফাটল ,ঝুকিপূর্ণ ভবন সিলগালা


ষ্টাফ রিপোর্টার , ১১ নভেম্বর,২০২০(বিবিনিউজ):সাভারে একটি ছয়তলা ভবন কিছুটা দেবে গেছে ও ফাটল দেখা দিয়েছে। এঘটনায় ভবনটির ভাড়াটিয়াদের দ্রুত ভবন ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়ে ভবনটি ঝুকিপূর্ণ ঘোষনা করে স্থানীয় প্রশাসন ভবনের দোকান-পাট এবং বাসার লোকজন বের করে দিয়ে সিলগালা করেছে ভবনটি। তবে জানমালের তেমন কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এলাকাবাসী বলছে,সকাল থেকে সাভার বাজার বাসষ্ট্যান্ড এর পাশে ওয়াপদা রোড এলাকার মৃত তাজুল ইসলামের ছয়তলা ভবনটি কিছু টা দেবে যায় ও ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়। এসময় ভবনের ভাড়াটিয়াদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলে সাভার পৌর সভার মেয়র আব্দুল গণি,উপজেলা প্রশাসন, মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ভবনটি ঝুকিপূর্ণ ঘোষনা করে ভবনটির ভাড়াটিয়াদের মালপত্র নিয়ে দ্রুত সড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এছাড়া ভবনটি কিছুটা পাশের একটি ছয়তলা ভবনের উপর হেলে পড়েছে। এঘটনায় ভবনটির সামনে দিয়ে যানচলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। ঝুকিপূর্ণ ভবনটি দেখার জন্য কয়েক হাজার উৎসক মানুষ এর আশেপাশে জড়ো হয়েছে।
এবিষয়ে সাভার ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ফরহাদ হোসেন বলেন,বর্তমানে ভবনটি ঝুকিপূর্ণ ঘোষনা করা হয়েছে।
ভবনটি অনুমোদনবিহীন বলে জানিয়েছেন সাভার পৌরসভার মেয়র আব্দুল গণি তিনি আরও বলেন উপজেলা প্রশাসনের ইউএনও শামিম আরা নিপা এর উপস্থিতিতে ভবনটি সিলগালা করা হয়েছে। একটি বিশেষ টিমের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে।
এদিকে ভবনের মালিকের ছেলে রনির সাথে কথা বলার চেষ্টা করা হলে তিনি কোন প্রকার কথা বলতে রাজি হয়নি। সূত্রঃ- সাভার প্রতিনিধি।

Related posts

Leave a Comment