দেশে একদিনে করোনায় শনাক্ত সর্বোচ্চ ৭২১৩

০৬ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):করোনায় দেশে একদিনে শনাক্ত ও মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ২১৩ জনের। একই সময়ে মারা গেছেন ৬৬ জন। এর আগে এক দিনে এত সংখ্যক লোকের করোনা শনাক্ত ‍ও মৃত্যু হয়নি। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হয়েছেন ৬ লাখ ৫১ হাজার ৬৫২ জন। আর এ পর্যন্ত মোট মারা গেছেন ৯ হাজার ৩৮৪ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত বছরের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা…

Read More

সাভারে মার্কেট খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা

০৬ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):সাভারে মার্কেট খুলে দেওয়ার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ডে প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। পরে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। ব্যবসায়ীরা বলেন, আমরা ঋণগ্রস্ত। সামনেই ঈদ, বেচাকেনা না করতে পারলে ঋণ শোধ করতে পারব না। গতবার সরকার আমাদের একটা সুযোগ দিয়েছিল ১০ থেকে ৫ টা পর্যন্ত। কিন্তু এবার তাও নেই। তাই আমরা বাধ্য হয়েই সড়কে নেমেছি। কাপড়ের ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আমরা…

Read More

কওমি মাদ্রাসাসহ দেশের সব মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ

০৬ এপ্রিল ২০২১(বিবিনিউজ ডেস্ক ):কওমি মাদ্রাসাসহ দেশের সব মাদ্রাসা (আবাসিক ও অনাবাসিক) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। তবে এতিমখানা খোলা থাকবে। মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‌‘সম্প্রতি করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়ায় মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় গত ২৯ মার্চ প্রজ্ঞাপন জারি করে। বর্তমানে দেশে লকডাউন বলবৎ আছে। ইতোপূর্বে সরকার ২২ মে পর্যন্ত দেশের সব প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। কিন্তু সরকারি নির্দেশ সত্ত্বেও দেশের বিভিন্ন স্থানে কিছু আবাসিক…

Read More