তাইওয়ানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৪৮

০২ এপ্রিল ২০২১(বিবিনিউজ ডেস্ক ): তাইওয়ানে টানেলের ভেতরে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৪৮ হয়েছে। আহতের সংখ্যা ৬৬। আটকা পড়েছেন প্রায় ২০০ ব্যক্তি। আজ শুক্রবার সকালে দেশটির পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন শহরে এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, এক্সপ্রেস ট্রেনটি রাজধানী তাইপে থেকে দক্ষিণ-পূর্ব উপকূলের তাইটং শহরে যাচ্ছিল। ট্রেনটিতে প্রায় ৫০০ যাত্রী ছিলেন। তাঁদের অধিকাংশই ছিলেন পর্যটক ও ঘরমুখী যাত্রী। তাঁরা বার্ষিক ছুটি উপলক্ষে ভ্রমণ করছিলেন। পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন শহরে স্থানীয় সময় সকাল নয়টার দিকে ট্রেনটি দুর্ঘটনার মুখে পড়ে। তাইওয়ানের গণমাধ্যমের…

Read More

দেশে সর্বোচ্চ রোগী শনাক্ত ৬ হাজার ৮৩০ , মৃত্যু ৫০

০২ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):দেশে এখন পর্যন্ত এক দিনে রেকর্ডসংখ্যক রোগীর করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আজ। গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত) করোনায় সংক্রমিত ৬ হাজার ৮৩০ জন রোগীর শনাক্ত হওয়ার তথ্য জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে। আর গত চব্বিশ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৫০ জন। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর এত বেশিসংখ্যক রোগী আর শনাক্ত হননি। গতকাল বৃহস্পতিবার দেশে করোনায় সংক্রমিত ৬ হাজার ৪৬৯ জন রোগী শনাক্ত হয়েছিলেন। তার আগের দিন বুধবার শনাক্ত…

Read More

সাভারে ৯০ লাখ টাকার হেরোইনসহ ২ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার,০২ এপ্রিল ২০২১(বিবিনিউজ ): সাভারে অভিযান চালিয়ে ৯০ লাখ টাকার হেরোইনসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৪।শুক্রবার ভোর রাতে সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‌্যাব ৪। র‌্যাব ৪ বলছে,ভোর রাতে সাভারের আমিনবাজার এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী নবাব ও নাহিদ ইসলাম হেরোইন বিক্রি করছে গোপন সংবাদের ভিতিত্বে অভিযান চালায় র‌্যাব ৪। এসময় র‌্যাব মাদক ব্যবসায়ী নবাব ও নাহিদ হোসেনকে ৯০ লাশ টাকা মুল্যের ৮৮০ গ্রাম হেরোইন ্উদ্ধার করা হয় ও একটি ট্রাক জব্দ করা হয়। র‌্যাব আরও বলছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়…

Read More

পূর্ব শক্রুতার জেরে সাভার পৌর শ্রমিক লীগের আহবায়ক এনামুল কবিরকে কুপিয়ে হত্যার চেষ্টা

স্টাফ রিপোর্টার,০২ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):পূর্ব শক্রুতার জের ধরে সাভার পৌর শ্রমিক লীগের আহবায়ক এনামুল কবিরকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। এঘটনায় আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।সকালে সাভারের গেন্ডা এলাকায় পৌর ভবনের সামনে এঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলছে,পূর্ব শক্রুতার জের ধরে পৌর ভবনের সামনে প্রকাশ্যে সাভার পৌর শ্রমিক লীগের আহবায়ক এনামুল কবিরকে কুপিয়ে মৃত ভেবে পালিয়ে যায় গেন্ডা এলাকার শীর্ষ সন্ত্রাসী টুন্ডা আরিফ ও তার লোকজন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের সীমা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এঘটনায়…

Read More

পৃথক ঘটনায় সাভার ও ধামরাইয়ে নিহত ৪

স্টাফ রিপোর্টার,০২ এপ্রিল ২০২১(বিবিনিউজ ): পৃথক দুর্ঘটনায় সাভার,আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে চার জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও দশ জন। চার জনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।স্থানীয়রা বলছে,শুক্রবার সকালে ঢাকার ধামরাইয়ের বাড়বাড়িয়া এলাকায় আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড কারখানার নারী শ্রমিক আখি আক্তারকে মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী…

Read More

অলিম্পিক গেমসের যোগ্য করে ক্রীড়াবিদদের গড়ে তুলতে চায় বর্তমান সরকার : প্রধানমন্ত্রী

০২ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বৃহৎ ক্রীড়া আসর ‘বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে’র উদ্বোধন কালে বলেছেন, তাঁর সরকার দেশের বিভিন্ন খেলায় আন্তর্জাতিকমানের প্রশিক্ষণের ব্যবস্থা করবে যাতে আগামীতে ক্রীড়াবিদরা বিশ্ব অলিম্পিকসে প্রতিদ্বন্দ্বিতা করার পর্যায়ে নিজেদের গড়ে তুলতে পারেন।অংশগ্রহণকারী এবং আয়োজকদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, ‘অংশগ্রহণকারী ক্রীড়াবিদরা প্রতিটি ডিসিপ্লিনে যেন সর্বোচ্চ পারদর্শিতা দেখাতে পারেন এবং আগামীতে বিশ্ব অলিম্পিকসে প্রতিদ্বন্দ্বিতা করার পর্যায়ে নিজেদের গড়ে তুলতে পারেন সেজন্য আগামীতে তাঁর সরকার আন্তর্জাতিকমানের প্রশিক্ষণেরও ব্যবস্থা করবে।’ সেভাবেই দেশের খেলোয়াড়দেরকে তিনি তৈরী করতে চান বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী ব্রহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে…

Read More

জাবিতে ৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত দাপ্তরিক কার্যক্রম বন্ধ

স্টাফ রিপোর্টার,০২ এপ্রিল ২০২১(বিবিনিউজ ): ):দেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী ৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সব ধরনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে অনলাইনে সম্ভাব্য কার্যক্রম চালু থাকবে।আজ শুক্রবার সকালে সিন্ডিকেটের জরুরি বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আমির হোসেন।তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের যেসব কার্যক্রম সশরীরে চলছে তা আগামী সোমবার থেকে অনলাইনে চলবে। অফিস বন্ধ থাকার কারণে শিক্ষক ও কর্মকর্তাদের জন্য পরিবহন ব্যবস্থাও বন্ধ থাকবে। তবে এই সময়ে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র ও অন্যান্য জরুরি পরিষেবাগুলো চালু থাকবে।এই সময়ের মধ্যে ক্যাম্পাসে প্রবেশাধিকার সীমিত…

Read More