পূর্ব শক্রুতার জেরে সাভার পৌর শ্রমিক লীগের আহবায়ক এনামুল কবিরকে কুপিয়ে হত্যার চেষ্টা


স্টাফ রিপোর্টার,০২ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):পূর্ব শক্রুতার জের ধরে সাভার পৌর শ্রমিক লীগের আহবায়ক এনামুল কবিরকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। এঘটনায় আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সকালে সাভারের গেন্ডা এলাকায় পৌর ভবনের সামনে এঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলছে,পূর্ব শক্রুতার জের ধরে পৌর ভবনের সামনে প্রকাশ্যে সাভার পৌর শ্রমিক লীগের আহবায়ক এনামুল কবিরকে কুপিয়ে মৃত ভেবে পালিয়ে যায় গেন্ডা এলাকার শীর্ষ সন্ত্রাসী টুন্ডা আরিফ ও তার লোকজন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের সীমা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এঘটনায় সাভার মডেল থানায় টুন্ডা আরিফের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকাবাসীর দাবি,গেন্ডা এলাকার শীর্ষ সন্ত্রাসী টুন্ডা আরিফের বিরুদ্ধে চাঁদাবাজি মারধরসহ সাভার মডেল থানায় একাধিক অভিযোগ রয়েছে। এলাকাবাসী এসময় তাকে দ্রুত গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি অপারেশন আল আমিন বলেন,তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Related posts

Leave a Comment