শেখ সালমা,১৬ এপ্রিল ২০২১(বিবিনিউজ):সাভারের সাকিব ,অনুর্ধ্ব -১৯ দলের হয়ে বিশ্বকাপ জয়ী হতে না পারলেও মনে প্রাণে তিনি বিশ্বজয়ী। যার বহিঃপ্রকাশ পেল এবার বিশ্বজয়ী অনুর্ধ্ব -১৯ ক্রিকেটারদের সাথে যুক্ত হয়ে বিশ্বজয়ীদের করোনা ফান্ড এ অংশগ্রহণ করে। এরই মধ্যে অনুর্ধ্ব -১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেটারদের অংশ ছিলেন সাভারের এই সাকিব।বাংলাদেশ অনুর্ধ্ব -১৯ দলের এক্স সদস্য শেখ জুবায়ের হাসান সাকিব ছোট কাধেই বড় দায়িত্ব নেয়া শিখে গেছেন । তরুণ এই পেসার রয়েছেন বিশ্বকাপজয়ী টীমের করোনা ফান্ডের লিস্টে। দেশের এই অবস্থায় দুঃস্থদের সহায়তায় পুরুষ ও নারী জাতীয় দলের অনেক ক্রিকেটারই এগিয়ে এসেছেন। গত বছরের ন্যয়…
Read MoreDay: April 16, 2021
করোনায় এক দিনে মৃত্যু ১০০ ছাড়ালো
১৬ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):গত এক বছরের মধ্যে এই প্রথম দেশে করোনায় মৃত্যু শতকের ঘর ছাড়াল। গত চব্বিশ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১০১ জন মারা গেছেন। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৪১৭ জন। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) নমুনা পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৯০৬ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২৩ দশমিক ৩৬ শতাংশ। এ পর্যন্ত দেশে মোট ৭ লাখ ১১ হাজার ৭৭৯ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।…
Read Moreগাজীপুরে টেক্সটাইল মিলের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে
১৬ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর এলাকায় একটি টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরে একটি টেক্সটাইল মিলের কারখানার ব্লু-রুম সেকশনের মেশিনের ডাস্টের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। স্টিল স্টাকচারের এক তলা কারখানায় লাগা আগুন দ্রুত নিয়ন্ত্রণহীন হয়ে কারখানার ব্লোয়িং সেকশন, ড্রায়িং সেকশন ও কার্ডিং সেকশনে ছড়িয়ে যায়। খবর পেয়ে কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিট, জয়দেবপুর ফায়ার সার্ভিসের…
Read Moreকরোনায় ৯০ পুলিশ সদস্যের মৃত্যু
১৬ এপ্রিল ২০২১(বিবিনিউজ ডেস্ক ):দেশে করোনা এ পর্যন্ত ১০ হাজার ৮১ জনের প্রাণ কেড়ে নিয়েছে। মৃত্যুর মিছিলে সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সেনা সদস্য, আইনজীবী, রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও সাংবাদিক রয়েছেন। দেশে করোনার সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৯০ পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। পুলিশ সদর দফতরের সূত্রে জানা যায়, ১৫ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে মোট ২০ হাজার ২৯১ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। বেশি আক্রান্ত হয়েছেন ডিএমপিতে, ৩ হাজার ৪১৩ জন। করোনায় র্যাবের ২ হাজার ৬২৯ জন সদস্য আক্রান্ত হয়েছেন।সারা দেশে আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে…
Read Moreবেগুনের রয়েছে নানা গুণ
১৬ এপ্রিল ২০২১(বিবিনিউজ ডেস্ক ):পুষ্টিবিদদের মতে, বেগুন পুষ্টিতে ভরা একটি সবজি। পুষ্টিগুণে ভরা বেগুন আমাদের সুস্বাস্থ্যের জন্য খুবই জরুরি। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হার্টের সমস্যার মতো একাধিক শারীরিক সমস্যার সমাধানে বেগুন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের আজকের এই প্রতিবেদন থেকে আসুন এবার বেগুনের কয়েকটি অজানা গুণ সম্পর্কে জেনে নেওয়া যাক- বেগুনে থাকা ফাইবার যে কোনও পেটের রোগের প্রকোপ কমতে সাহায্য করে। বেগুনে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের টক্সিক উপাদানের মাত্রা কমাতে সাহায্য করে। বেগুনে থাকা ফাইবার কোলন ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রয়েছে। বেগুনে রয়েছে প্রচুর…
Read Moreপ্রবাসী কর্মীদের জন্য বিশেষ ফ্লাইট চালু হচ্ছে ১৭ এপ্রিল
১৬ এপ্রিল ২০২১(বিবিনিউজ ): লকডাউনে আটকে পড়া প্রবাসী কর্মীদের জন্য ১৭ এপ্রিল থেকে বিশেষ ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।ভার্চুয়াল প্ল্যাাটফর্মে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সভাপতিত্বে বৃহস্পতিবার রাতে মন্ত্রী পর্যায়ের জরুরি আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।সভা শেষে গতকাল রাত ১২টার পরে পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা জয় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরে গমনেচ্ছু আটকে পড়া প্রবাসী বাংলাদেশি কর্মীদের গমনের জন্য এ বিশেষ ফ্লাইট চালু হচ্ছে। এক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ বাংলাদেশি অন্যান্য এয়ারলাইন্স এবং সংশ্লিষ্ট দেশসমুহের জাতীয় বিমান সংস্থাসহ অন্যান্য ক্যারিয়ার বিশেষ ফ্লাইট…
Read Moreখালেদা জিয়ার চিকিৎসা হবে ফিরোজায়
১৬ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):করোনাভাইরাসে সংক্রমিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা গুলশানের বাসভবন ‘ফিরোজা’তে রেখে হবে, নাকি হাসপাতালে হবে—এই সিদ্ধান্ত সিটি স্ক্যানের পর নেওয়া হবে বলে জানিয়েছিলেন তাঁর ব্যক্তিগত চিকিৎসকেরা। গতকাল বৃহস্পতিবার রাতে সিটি স্ক্যান পরীক্ষার পর খালেদা জিয়াকে ‘ফিরোজাতে’ রেখেই চিকিৎসা দেওয়া হবে বলে জানানো হয়। সিটি স্ক্যানের জন্য গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে খালেদা জিয়াকে একটি প্রাইভেটকারে করে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সিটি স্ক্যান শেষে রাত পৌনে ১১টার দিকে তাঁকে আবার তাঁর বাসভবন ফিরোজায় আনা হয়। পরে খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ…
Read Moreনিলামে তুলছেন রেকর্ড ভাঙা বুট লিওনেল মেসি
১৬ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):জনকল্যাণমূলক কাজে এর আগেও নিজেকে নিংড়ে দিয়েছেন লিওনেল মেসি। করোনাভাইরাস মহামারির শুরুতে মানবকল্যাণে এগিয়ে এসেছিলেন বার্সেলোনা তারকা। এখনো বসে নেই তিনি। নতুন খবর হলো, অসুস্থ শিশুদের জীবন বাঁচাতে অর্থ সংগ্রহের জন্য নিজের বিশেষ এক জোড়া বুট নিলামে তুলেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এই বুট দিয়ে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙেছিলেন মেসি। গত ডিসেম্বরে ভায়োদোলিদের বিপক্ষে বার্সার হয়ে ৬৪৪তম গোলটি করে পেলের রেকর্ড ভাঙেন তিনি। সেই বুটজোড়াই নিলামে তুলেছেন বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার। কাতালুনিয়ার ন্যাশনাল আর্ট মিউজিয়াম এ নিলাম পরিচালনা করবে। বুট বিক্রি করে পাওয়া অর্থ প্রদান…
Read Moreএসএসসি ফরম পূরণে অতিরিক্ত ফি নিলে স্কুল কমিটি বাতিল, টাকা ফেরতের নির্দেশ
১৬ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):এসএসসির ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে বলে কিছু স্কুলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে কোনো স্কুল ফরম পূরণে অতিরিক্ত ফি নিয়ে থাকলে সে টাকা শিক্ষার্থীদের ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ফরম পূরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগের প্রমাণ পেলে হাইকোর্টের রুল অনুসারে স্কুলের পরিচালনা কমিটি বাতিল করা হবে বলেও প্রতিষ্ঠানপ্রধানদের হুঁশিয়ার করেছে শিক্ষা বোর্ড। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে সব স্কুলের প্রধান শিক্ষকদের পাঠানো এক চিঠিতে এসব কথা বলা হয়েছে। বোর্ডের চিঠিতে বলা হয়েছে, এসএসসি পরীক্ষার…
Read More