প্রিমিয়ার লীগের ক্রিকেটার শেখ সাকিব সাভারে অসহায়দের পাশে দাড়ালেন

শেখ সালমা,১৬ এপ্রিল ২০২১(বিবিনিউজ):সাভারের সাকিব ,অনুর্ধ্ব -১৯ দলের হয়ে বিশ্বকাপ জয়ী হতে না পারলেও মনে প্রাণে তিনি বিশ্বজয়ী। যার বহিঃপ্রকাশ পেল এবার বিশ্বজয়ী অনুর্ধ্ব -১৯ ক্রিকেটারদের সাথে যুক্ত হয়ে বিশ্বজয়ীদের করোনা ফান্ড এ অংশগ্রহণ করে। এরই মধ্যে অনুর্ধ্ব -১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেটারদের অংশ ছিলেন সাভারের এই সাকিব।
বাংলাদেশ অনুর্ধ্ব -১৯ দলের এক্স সদস্য শেখ জুবায়ের হাসান সাকিব ছোট কাধেই বড় দায়িত্ব নেয়া শিখে গেছেন । তরুণ এই পেসার রয়েছেন বিশ্বকাপজয়ী টীমের করোনা ফান্ডের লিস্টে। দেশের এই অবস্থায় দুঃস্থদের সহায়তায় পুরুষ ও নারী জাতীয় দলের অনেক ক্রিকেটারই এগিয়ে এসেছেন।

গত বছরের ন্যয় এবারও লক ডাউন ও মাহে রমজানে এগিয়ে এলেন সাকিব। আজ (শুক্রবার) তিনি সাভারের বিভিন্ন এলাকায় দুস্থদের মাঝে মাহে রমজানের ইফতারের জন্য ব্যবহৃত নানা রকমের খাদ্য সামগ্রী বিতরণ করেন। এরমধ্যে ছিল তেল, চিনি, বুট, ছোলা, ডাল, খেজুর, চিড়াসহ অন্যান্য খাদ্য।


সাকিব বলেন, অনেক ছোট বেলা থেকে শখ ছিল, যেকোন পরিস্থিতিতে , যেকোন দুঃসময়ে, যেকোন অবস্থাতে আমি গরীব দুঃখীদের পাশে যাতে দাড়াতে পারি । আমাদের সবার উচিত সামর্থ্য অনুযায়ী দরিদ্রদের পাশে দাড়ানো। সাকিব আরও বলেন , অলরেডি ইন্জুরির কারণে অনেক বড় বড় টুর্নামেন্ট মিস করে ফেলেছি যেটা আমার আগের বছরটাকেও অনেক ক্ষতি করেছে। যেমন বিপিএল,এসসিএল এবং আন্ডার -১৯ ওয়ার্ল্ড কাপ এবং কিছু সিরিজ। বর্তমানে আমি ঢাকা প্রিমিয়ার লীগে খেলছি। আমি শুধু সেবা করার জন্য সব সময়ই মানুষের পাশে থাকতে চাই। আমি সংবাদ হতে চাইনা। আমি অনুপ্রেরণা হতে চাই। আমার মত সকলে যাতে মানুষের পাশে দাড়ায় এই প্রত্যাশা করি। এটি মোটেও লোক দেখানোর জন্য নয় বরং আমাকে দেখে যাতে আরো মানুষ তাদের পাশে দাড়ায় এটাই আমার আশা।
ক্রিকেটার শেখ জুবায়ের হাসান সাকিব এটিএন বাংলা ও বাংলাদেশ বেতারের সিনিয়র সাংবাদিক, বিবিনিউজ সার্ভিসের প্রকাশক শেখ বাশার এবং মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক স্বর্ণপদক প্রাপ্ত দেশের শ্রেষ্ঠ উপজেলা ইউআরসি ইনস্ট্রাকটর জোহরা বাশার পলির জ্যোষ্ঠ সন্তান।

Related posts

Leave a Comment