১৩ এপ্রিল ২০২১(বিবিনিউজ): বাংলার চিরায়ত উৎসব চৈত্র সংক্রান্তি আজ। চৈত্র মাসের শেষ দিন চৈত্র সংক্রান্তি। আবার বাংলা বর্ষের শেষ দিনও। কাল বুধবার পয়লা বৈশাখ-নতুন বাংলা বর্ষ। জীর্ণ পুরাতন সবকিছু ভেসে যাক, ‘মুছে যাক গ্লানি’ এভাবে বিদায়ী সূর্যের কাছে এ আহ্বান জানায় বাঙালি।পয়লা বৈশাখ আমাদের সকল সঙ্কীর্ণতা, কুপম-ুকতা পরিহার করে উদারনৈতিক জীবন-ব্যবস্থা গড়তে উদ্বুদ্ধ করে। আমাদের মনের ভিতরের সকল ক্লেদ, জীর্ণতা দূর করে আমাদের নতুন উদ্যোমে বাঁচার অনুপ্রেরণা দেয়। আমরা যে বাঙালি, বিশ্বের বুকে এক গর্বিত জাতি, পয়লা বৈশাখের বর্ষবরণে আমাদের মধ্যে এই স্বাজাত্যবোধ এবং বাঙালিয়ানা নতুন করে প্রাণ পায়, উজ্জীবিত…
Read MoreDay: April 13, 2021
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, বুধবার থেকে রোজা শুরু
১৩ এপ্রিল ২০২১(বিবিনিউজ):বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বুধবার থেকে রোজা শুরু হচ্ছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ কথা জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। সে হিসেবে আজ মঙ্গলবার রাতেই তারাবিহর নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আগামী ৯ মে দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।
Read Moreকরোনায় মৃত্যু ও আক্রান্ত কমেছে
১৩ এপ্রিল ২০২১(বিবিনিউজ):দেশে করোনাভাইরাস শনাক্তের ৪শ’তম দিনে মৃত্যু ও আক্রান্ত কমেছে। পাশাপাশি বেড়েছে সুস্থতা। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছে ৬৯ জন। এদের মধ্যে পুরুষ ৪৩ ও নারী ২৬ জন।গতকালের চেয়ে আজ ১৪ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল রেকর্ড সংখ্যক ৮৩ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে করোনা মহামারিতে মৃত্যুবরণ করেছেন ৯ হাজার ৮৯১ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪২ শতাংশ। গত ৯ এপ্রিল থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ৩২ হাজার ৯৫৫…
Read Moreঅবকাঠামো নির্মাণ কাজ লকডাউনের আওতামুক্ত থাকবে : সেতুমন্ত্রী
১৩ এপ্রিল ২০২১(বিবিনিউজ):অবকাঠামো নির্মাণ কাজ লকডাউনের নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।স্বাস্থ্যবিধি মেনে এবং শতভাগ মাস্ক পরিধান করে এসকল কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘১৪ তারিখ থেকে শুরু হওয়া লকডাউনে সড়কে গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা থাকায় রাস্তা ফাঁকা থাকবে,তাই এই সময়ে ক্ষতিগ্রস্থ রাস্তা মেরামত করে যান চলাচলের উপযোগী করতে হবে।’সেতুমন্ত্রী মঙ্গলবার সকালে সড়ক ও জনপথ অধিদপ্তরে প্রকৌশলীদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন। তিনি তাঁর বাসভবন থেকে সভায় ভার্চুয়ালি যুক্ত হন।সামনে বর্ষাকাল, তাই বর্ষা শুরু হবার আগেই নির্মাণাধীন কাজ এগিয়ে…
Read Moreসাভারের আশুলিয়ায় মিনি ক্যাসিনো জুয়ার আসরে অভিযান চালিয়ে আটক ২৫
স্টাফ রিপোর্টার,১৩ এপ্রিল ২০২১(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় মিনি ক্যাসিনো জুয়ার আসরে অভিযান চালিয়ে অন্তত ২৫ জন জুয়াড়িকে আটক করেছে র্যাব-৪। এসময় ক্যাসিনো বোর্ডসহ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি র্যাব-৪ এর এএসপি জিয়াউর রহমান চৌধুরী। তিনি জানান, আজ ভোর রাতে আশুলিয়ার বলিভদ্রবাজার ও পলাশবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয় ২৪ টি মোবাইল ফোন ও ৯৩ হাজার টাকা। আটকরা হলেন- মোতালেব (১৯), জহিরুল ইসলাম (৩৮), সবুর মন্ডল (৪০), জাকির হোসেন (২৮), ইলিয়াস (৩২), রবিউল ইসলাম (৩৬), তৌফিক হোসেন (২৬), আবুল হোসেন…
Read Moreআজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
১৩ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দিবেন। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন-রেডিও এবং অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে।
Read Moreসকল মসজিদে তারাবীসহ পাঁচ ওয়াক্ত নামাজে ২০ জন মুসল্লি অংশ নিতে পারবেন
১৩ এপ্রিল ২০২১(বিবিনিউজ ): আগামী ১৪ এপ্রিল হতে সকল মসজিদে তারাবীসহ পাঁছ ওয়াক্ত নামাজে ২০ জন মুসল্লি অংশ নিতে পারবেন।আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়, বিশ্বব্যাপী প্রাণঘাতি করোনা ভাইরাস ভয়াবহ মহামারী আকার ধারণ করায় যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান পরিস্থিতিতে আগামী ১৪ এপ্রিল হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মসজিদে নামাজ আদায়ে কিছু নির্দেশনা জারি করা হয়েছে।নির্দেশনায় বলা হয়, মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি ওয়াক্তে সর্বোচ্চ ২০জন মুসল্লি অংশগ্রহণ করবেন। তারাবীর নামাজে খতিব, ইমাম, হাফেজ, মুয়াজ্জিন…
Read More৭ সপ্তাহ ধরে বিশ্বে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
১৩ এপ্রিল ২০২১(বিবিনিউজ ডেস্ক):বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বজুড়ে পর পর ৭ সপ্তাহ ধরে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে এবং ৪ সপ্তাহ ধরে মৃতের সংখ্যা বাড়ছে। জেনেভা সদর দফতরে সংবাদ ব্রিফিংয়ে সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেড্রোস অ্যাধানম গেব্রেসাস বলেন, গত মাত্র এক সপ্তাহে আমরা ৪র্থ সর্বোচ্চ বড় সংখ্যা রেকর্ড করেছিI তিনি দোষারোপ করে বলেন, সন্দেহপ্রবন হওয়া, আত্মতুষ্টি এবং বাধানিষেধ মানায় অসঙ্গতি, সংক্রমণ আরও বাড়িয়ে তুলতে পারে এবং আরও বহু জীবন কেড়ে নেবেIতিনি বলেন, ভ্যাকসিন সংক্রমণের বিরুদ্ধে এক বড় হাতিয়ার হতে পারে, তবে তা একমাত্র উপায় নয়I গেব্রেসাস আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য…
Read Moreশিমুলিয়া ঘাটে ঈদকালের উপচে পড়া ভিড়
১৩ এপ্রিল ২০২১(বিবিনিউজ ) : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামীকাল বুধবার থেকে সর্বাত্মক লকডাউন শুরু হচ্ছে। এ কারণে ঘরে ফিরতে শুরু করেছেন দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ অনেক বেড়েছে। যাত্রীদের উপচে পড়া ভিড় এখন এই ঘাটে। আজ মঙ্গলবার শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ বলেছে, ফেরিতে যাত্রীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। যাত্রী ও যানবাহনের চাপ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এমন চাপ শুধু ঈদের সময়ই দেখা যায়। শিমুলিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়াত আহম্মেদ আজ সকাল ১০টার দিকে বলেন, শিমুলিয়া ঘাট, রাস্তায় কোথাও পা ফেলার জায়গা নেই।…
Read Moreব্যাংকে আজ লেনদেন তিনটা পর্যন্ত
১৩ এপ্রিল ২০২১(বিবিনিউজ ): আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ব্যাংকের লেনদেন চলবে। সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন শুরুর আগে চাপ বাড়তে পারে, এ কারণে গতকাল রাতে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই কারণে আজ ব্যাংক খোলা থাকবে বিকেল পাঁচটা পর্যন্ত। এদিকে ১৪ থেকে ২১ এপ্রিল ব্যাংক বন্ধ থাকার কারণে এ সময়ে ব্যাংকগুলোর এটিএম বুথ থেকে দিনে এক লাখ টাকা পর্যন্ত নগদ উত্তোলন করা যাবে। এ নিয়ে বাংলাদেশ ব্যাংক গতকাল এক প্রজ্ঞাপন জারি করেছে। বর্তমানে বেশির ভাগ ব্যাংকের কার্ড দিয়ে দিনে ৫০ হাজার টাকা ও কিছু ব্যাংক থেকে বেশি…
Read More