পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, বুধবার থেকে রোজা শুরু

১৩ এপ্রিল ২০২১(বিবিনিউজ):বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বুধবার থেকে রোজা শুরু হচ্ছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ কথা জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

সে হিসেবে আজ মঙ্গলবার রাতেই তারাবিহর নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আগামী ৯ মে দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।

Related posts

Leave a Comment