স্টাফ রিপোর্টার,২১ এপ্রিল, ২০২১ (বিবিনিউজ) :সাভারের আশুলিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়া ও নাশকতার পরিকল্পনার অভিযোগে এক হেফাজত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত হেফাজতকর্মীর নাম ফিরোজ আহমেদ টেলু। তিনি আশুলিয়ার পল্লীবিদুৎ এলাকার বাসিন্দা। তিনি হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হকের অনুসারী বলে জানিয়েছে পুলিশ।
রাজধানীতে হেফাজতের এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে সকালে আদালতে পাঠায় পুলিশ।
রাতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার স’মিল রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম কামরুজ্জামান বলেন,গ্রেপ্তারকৃত হেফাজত কর্মীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সাভারের আশুলিয়া থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে ১ হেফাজত কর্মী গ্রেফতার
