সাভারের আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন

স্টাফ রিপোর্টার,১০ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):সাভারের আশুলিয়ায় ভয়াভহ আগুন লাগার ঘটনা ঘটেছে একটি তৈরি পোশাক কারখানায়। শনিবার ভোর রাত সাড়ে পাঁচটার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জিরাবো এলাকার সিলভার এ্যারেলন্স গার্মেন্টস এ আগুন লাগার ঘটনা ঘটে।
দমকল কর্মীরা জানায় ভোর রাতে ওই পোশাক কারখানার তিনতলায় আগুনের সুত্রপাত্র ঘটে। এসময় আগুনের তীব্রতা বেশী হওয়ায় আরও কয়েকটি ফ্লোরে ছড়িয়ে পরে। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কয়েকঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সময় কারখানাটির উৎপাদন বন্ধ থাকলেও আগুন নেভাতে গিয়ে অন্তত পাঁচজন আহত হয়েছে। কারখানাটিতে কিভাবে আগুন লেগেছে বিষয়টি তদন্ত করে দেখছে ফায়ার সার্ভিস। তবে মালিকপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানাতে পারেনি। আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Related posts

Leave a Comment