সাভারে আওয়ামী যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

সাভার প্রতিনিধি:সাভারে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে কেক কেটে ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদ। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় এসময় সাভার উপজেলা যুবলীগের সাধারণ নাছির আহমেদ বলেন যুবলীগ একটি বৃহৎ সংগঠন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দেশবাসীকে ছড়িয়ে যুবলীগের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন।
কেক কাটার অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফরিদ আল রাজী,সবুজ,ভাকুর্তা ইউনিয়ন যুবলীগের সভাপতি তফিজ উদ্দিন,তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম জুয়েল,বনগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি তাইজুল ইসলাম মামুন,ইউনুসসহ আরো অনেকে।

Related posts

Leave a Comment