জাবিতে তৃতীয় দিনের মত বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনকারীরা

সাভার,১২ নভেম্বর,২০১৯(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্ট কালের বন্ধের মধ্যে ও ক্যাম্পাসে সভা সমাবেশ মিছিল নিষিদ্ধের থাকার পরেও দুর্নীতির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে তৃতীয় দিনের মত বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলামের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে দিয়ে ঘুরে একই স্থানে এসে শেষ হয়। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তাদের এ আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা।
এদিকে বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনের মুখে জোরদার করা হয়েছে উপাচার্যের বাসভবনের নিরাপত্তা। বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা। ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি।
আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের তৃতীয় দিনে রাতে উপাচার্যের বাসভবনের সামনে কনসার্টের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। ক্যাম্পাস বন্ধ ঘোষণার পর সাধারণ শিক্ষার্থীরা হল ছেড়ে গেলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।

এদিকে গতকাল রাতে ক্যাম্পাসে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল কিংবা কোনো অফিস বা আবাসিক এলাকায় শিক্ষার্থীদের অবস্থানে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও বটতলা এলাকায় সব খাবারের দোকান বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এ অবস্থায় হলগুলো কার্যত শিক্ষার্থীশূন্য হয়ে পড়েছে।উল্লেখ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি উন্নয়ন প্রকল্পের দরপত্র ছিনতাইয়ের অভিযোগ ওেেঠ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিরুদ্ধে।
এরপর ‘ঈদ সেলামির’ নামে ছাত্রলীগের নেতাদের দুই কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগ উঠলে তিন দফা দাবিতে গত ২৩ অগাস্ট থেকে শিক্ষক-শিক্ষার্থীদের একটি অংশ আন্দোলন শুরু করেন।

Related posts

Leave a Comment