ঢাকা, ১৬ জুলাই : আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর মহাপরিচালক উইলিয়াম লেসি সুইং পুনরায় আশ্বস্থ করে বলেছেন বাংলাদেশ আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়ায় তার সংস্থা সবরকম সহায়তা করবে। আজ দুপুরে আইওএম-এর মহাপরিচালকের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর তেজগাঁওস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করে এই আশ্বাস প্রদান করেন। সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, উইলিয়াম লেসি সুইং রোহিঙ্গা সমস্যাকে বাংলাদেশের জন্য একটি বিরাট চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করেছেন। আইওএম মহাপরিচালক বলেন, তারা রোহিঙ্গা শরণার্থীদের নিজ বাসভূমে প্রত্যাবাসনের লক্ষ্যে বাংলাদেশকে পূর্ণ সহযোগিতা করবে।…
Read MoreDay: July 16, 2018
যুদ্ধাপরাধে মৌলভীবাজারের চারজনের বিষয়ে রায় কাল
ঢাকা, ১৬ জুলাই : মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ তথা যুদ্ধাপরাধে মৌলভীবাজারের রাজনগর থানার মো: আকমল আলী তালুকদারসহ চার জনের মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল মঙ্গলবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল আজ এ দিন নির্ধারণ করে আদেশ দেয়। মৌলভীবাজারের রাজানগর উপজেলার সাবেক মাদ্রাসা শিক্ষক আকমল আলী তালুকদারসহ চার জনের বিরুদ্ধে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে গত ২৭ মার্চ যে কোন দিন রায় ঘোষণার (সিএভি) জন্য রেখে আদেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। এটি হবে যুদ্ধাপরাধের মামলায় ৩৩ তম রায়। এ মামলায় যুক্তিতর্ক শুনানির সময় আসামিদের মধ্যে আকমল…
Read Moreসিএনজি চালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে ৪জন নিহত
কক্সবাজারের উখিয়ায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে ৪জন নিহত হয়েছেন। উপজেলার বালুখালিতে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বালুখালী ক্যাম্পের বাসিন্দা নুর কায়েস (২৫), একই ক্যাম্পের তসরিন (২০), তার শিশু কন্যা মোশরফা আকতার (২৭ দিন), বালুখালী পানবাজার এলাকার রোজিনা আকতার (২৬)। কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৪ জানা যায়, বালুখালি এলাকায় যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা ট্রাককে পাশ কাটিয়ে যাওয়া সময় সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। ফলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে থাকা তিন নারী ও এক কিশোর গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার…
Read More