মাদারীপুরের কালকিনি পৌরসভার মেয়র এনায়েত হোসেনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নিজ বাড়িতে শনিবার গভীর রাতে এ হামলার শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় এনায়েতকে (৩৫) কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কালকিনি থানার ওসি কৃপাসিন্দু বালা জানান, রাত দুইটার দিকে একটি মাইক্রোবাস ও দুটি মোটরসাইকেলে করে ১০/১২ জন মুখোশধারী এনায়েতের বাড়ির পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে এনায়েতের ঘরের জানালা ভেঙে রাম দা দিয়ে তার মাথায় আঘাত করে দুর্বৃত্তরা। এ সময় মেয়র তার বিছানায় থাকা শটগান দিয়ে গুলি করলে দুর্বৃত্তরা কয়েকটি হাত বোমা বিস্ফোরণ করে পালিয়ে যায়। পরে…
Read MoreDay: July 15, 2018
সাতক্ষীরা ও ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩
সাতক্ষীরা এবং ময়মনসিংহে শনিবার দিবাগত রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজন মাদক ব্যবসায়ী এবং একজন ডাকাত। সাতক্ষীরা: পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ পুলিশ সদস্য। সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা গ্রামের কয়ারবিল ব্রিজের পাশে শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এসময় উদ্ধার করা হয়েছে ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি ও বেশকিছু মাদকদ্রব্য। নিহত মাদক ব্যবসায়ীরা হলেন- সদর উপজেলার বাঁশদহা গ্রামের আব্দুল গণির ছেলে দেলোয়ার হোসেন (৩৮) ও কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের আবুল কাশেমের ছেলে আবুল কালাম আজাদ (৪০)। তারা দুজনেই আন্তজেলা…
Read Moreমুক্তির আগেই বিতর্কে সানি লিওনের বায়োপিক
এক সময় পর্নো সিনেমায় কাজ করলেও এখন বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী সানি লিওন। তার জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা। ‘করনজিৎ কৌর: দ্য আনটোল্ড স্টোরি অব সানি লিওন’ নামে সিনেমাটি মুক্তি পাবে আগামীকাল সোমবার। কিন্তু তার আগে এই বায়োপিক নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ছবিটির কোনো দৃশ্য নিয়ে নয়, বরং নাম নিয়েই তৈরি হয়েছে জটিলতা। এই ছবির নাম থেকে ‘কৌর’ শব্দটি বাদ দেয়ার দাবি তুলেছে শিরোমনি গুরুদুয়ারা পারবন্ধক কমিটি (এসজিপিসি) এবং একটি শিখ নারী সংগঠন। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। এসজিপিসির মুখপাত্র দিলজিৎ সিং বেদি সংবাদমাধ্যমে বলেন, কৌর খুবই সম্মানজনক…
Read Moreআগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে মুক্তিযোদ্ধাদের প্রতি ওবায়দুল কাদেরের আহবান
ঢাকা, ১৫ জুলাই : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাধীনতা বিরোধী শক্তিকে পরিপূর্ণভাবে পরাজিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে দেশের সকল মুক্তিযোদ্ধার প্রতি আহবান জানিয়েছেন। তিনি আজ দুপুরে রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের উদ্যোগে স্বাধীনতা রক্ষা এবং স্বাধীনতা বিরোধীদের নির্মূলের লক্ষে মুক্তিযোদ্ধা প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সারাদেশে সাম্প্রদায়িক অপশক্তির বিষবৃক্ষের ডালপালা যেভাবে বিস্তার লাভ করেছে তার মূলোৎপাটন করতে হলে দেশের সমস্ত মুক্তিযোদ্ধাকে ঐক্যবদ্ধ হতে হবে।’ তিনি বলেন,…
Read Moreফ্রান্স-ক্রোয়েশিয়ার মধ্যকার ফাইনাল দিয়ে আজ পর্দা নামছে ২১তম ফুটবল বিশ্বকাপের
মস্কো, ১৫ জুলাই : রাশিয়া বিশ্বকাপের পর্দা নামছে আজ। ‘গ্রেটেস্ট শো অন আর্থ’র সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে আজ মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে মুখোমুখি হবে সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্স ও প্রথমবারের মত ফাইনালে ওঠা ক্রোয়েশিয়া। এক মাসের যুদ্ধ ও ৬৩ ম্যাচে লড়াই শেষে বিশ্বকাপ এখন আকর্ষণের শীর্ষে। ফাইনাল ম্যাচ। এই ম্যাচটির জন্য গেল এক মাস অধীর আগ্রহে ছিলো ফুটবলপ্রেমিরা। আশা ও আশা ভঙ্গের দোলাচলে আগামীকাল ফ্রান্স ও ক্রোয়েশিয়ার ফাইনাল দেখবে পুরো বিশ্ব। কারও পছন্দের দল রয়েছে ফাইনালে, কারও নেই। তারপরও তারুণ্য-নির্ভর ফ্রান্স লড়বে প্রথমবারের সত ফাইনালের জগতে প্রবেশ করা ক্রোয়েশিয়ার। এক মাস আগে স্বাগতিক…
Read Moreপুনরায় নির্বাচিত হলে আওয়ামী লীগ ওয়াদা পূরণ করবে : প্রধানমন্ত্রী
পাবনা, ১৫ জুলাই : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, পুনরায় নির্বাচিত হলে আওয়ামী লীগ জনগণের কাছে দেয়া ওয়াদা পূরণ করবে। তিনি বলেন, ‘যে ওয়াদা আপনাদের দিয়েছি নিশ্চয়ই তা পূরণ করবো। নিশ্চয়ই এদেশ উন্নত-সমৃদ্ধশালী হবে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী ডিসেম্বরে নির্বাচন হবে। সেই নির্বাচনে আপনারা যদি নৌকা মার্কায় ভোট দেন আর আওয়ামী লীগ যদি সরকারে আসতে পারে তাহলে প্রত্যেক গ্রামে প্রতিটি জনগোষ্ঠী নগরের সুবিধা পাবে এবং সুন্দরভবে বাঁচবে। প্রত্যেকটি গ্রামকে আমরা নগরে উন্নীত করবো-শহরে উন্নীত করবো।’ প্রধানমন্ত্রী আজ পাবনা পুলিশ লাইন্স মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত…
Read More