জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আপিলের শুনানি ১৫ জুলাই পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট। একই সঙ্গে এ মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ ১৯ জুলাই পর্যন্ত বাড়িয়েছে আদালত। আজ বৃহস্পতিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেয়। আদালতে খালেদার পক্ষে ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ, এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন ও আব্দুর রেজাক খান। দুদকের পক্ষে রয়েছেন আইনজীবী খুরশীদ আলম। এর আগে আজ সকাল ১১টায় খালেদা জিয়ার আপিলের ওপর শুনানি শুরু হয়। শুরুতে খালেদা জিয়ার পক্ষে…
Read MoreDay: July 12, 2018
পহেলা আগস্ট শুরু হবে ‘বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ বইমেলা’
ঢাকা, ১২ জুলাই : জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী ‘বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ বইমেলা’র আয়োজন করছে শ্রাবণ প্রকাশনী ও বই নিউজ । শোকের মাস আগস্টের প্রথম দিন এই মেলা শুরু হবে। শেষ হবে ৩১ আগস্ট। মেলায় জাতিরজনক বঙ্গবন্ধুর লেখা ‘ অসমাপ্ত আত্মজীবনী ’ ও ‘ কারাগারের রোজনামচা’সহ বিভিন্ন লেখকদের রচিত বই থেকে বাছাই করে বঙ্গবন্ধুর ওপর খ্যাতিমান লেখকদের ১০০টি সেরা বই প্রদর্শিত এবং বিক্রি করা হবে। বঙ্গবন্ধুর ওপর শ্রাবণ প্রকাশনীর বই এতে থাকবে। মেলায় ক্রেতারা ২৫ ভাগ কমিশনে বই কিনতে পারবেন। মেলার পিকআপ…
Read Moreপ্রথম টেস্টের স্মৃতি ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বাংলাদেশের
মাত্র দু’দিন ও এক সেশনে ওয়েস্ট ইন্ডিজের কাছে ইনিংস ও ২১৯ রানের বড় ব্যবধানে এন্টিগা টেস্ট হেরেছে সফরকারী বাংলাদেশ দল। শুধুমাত্র হারের ব্যবধানই লজ্জা দিচ্ছে না টাইগারদের। নিজেদের ক্রিকেট ইতিহাসে রেকর্ড সর্বনি¤œ ৪৩ রানেও গুটিয়ে যায় বাংলাদেশ। তবে এন্টিগা ম্যাচের স্মৃতি ভুলে আগামীকাল থেকে শুরু হওয়া কিংস্টন টেস্টে ঘুড়ে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ভালো করতে চায় টাইগাররা। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি। গেল জুনের প্রথম সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট দলের কোচের দায়িত্ব নেন ইংল্যান্ডের সাবেক খেলোয়াড় স্টিভেন রোডস। তার…
Read Moreডিজিটাল নিরাপত্তা আইনটি হবে জনবান্ধব : আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনটি হবে জনবান্ধব ও মিডিয়াবান্ধব। আজ বুধবার সচিবালয়ে নিজ দফতরে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিক নেতাদের সঙ্গে আলোচনা শেষে তিনি এ কথা জানান। সংসদের আগামী অধিবেশনে ডিজিটাল নিরাপত্তা আইনটি পাস হতে পারে জানিয়ে আনিসুল হক বলেন, ‘আমি আগেও বলেছি এখনও পরিস্কারভাবে বলছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কিছুতেই বঙ্গবন্ধুর দেওয়া সংবিধানে যে বাক-স্বাধীনতা এবং সাংবাদিকতার স্বাধীনতা দেওয়া আছে সেটাকে খর্ব করে কোন আইন প্রণয়ন করবে না, করবে না, করবে না।’ আইনমন্ত্রী বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনটি বর্তমানে সংসদীয় স্ট্যান্ডিং কমিটিতে আছে।…
Read Moreআগামী ২ থেকে ৩ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবনতা বাড়তে পারে
ঢাকা, ১২ জুলাই : আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। আবহাওয়াবিদ নিঝুম রোকেয়া আহম্মেদ আজ বাসস’কে এ তথ্য জানান। তিনি জানান, পরবর্তী ২৪ ঘন্টায় উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরফলে আগামী ৭২ ঘন্টার শেষের দিকে বৃষ্টিপাতের প্রবনতা বৃদ্ধি পেতে পারে। আজ বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবার্তা নেই এবং কোন সংকেতও দেখাতে হবে না বলে আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক…
Read Moreমিয়ানমারে ৫ মাত্রার ভূমিকম্প
ইয়াঙ্গুন, ১২ জুলাই : মিয়ানমারের দক্ষিণ উপকূলের কাছে বৃহস্পতিবার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.০। আবহাওয়া বিভাগ একথা জানিয়েছে। খবর সিনহুয়ার। স্থানীয় সময় সকাল ৯ টা ১০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ইয়াঙ্গুনের কবা আয়ি ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ২৫৯ কিলোমিটার দক্ষিণপশ্চিমে। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানা যায়নি।
Read Moreদারিদ্র্য দূরীকরণ ও নারীর ক্ষমতায়নে পরিবার পরিকল্পনা গুরুত্বপূর্ণ : স্পিকার
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সুস্থ ও সুন্দর জাতি গঠন, দারিদ্র্য দূরীকরণ ও নারীর ক্ষমতায়নে পরিবার পরিকল্পনার ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘নারীদের সিদ্ধান্ত গ্রহণের জায়গাগুলোতে প্রাধান্য দিতে হবে। নারীদের জন্য এটা কোন সুযোগ নয়, এটা তাদের অধিকার। এ অধিকার প্রদানে সমান সুযোগ ও প্রবেশগম্যতা নিশ্চিত করা গেলে সমন্বিত উদ্যোগে দেশ দ্রুত এগিয়ে যাবে।’ ‘বিশ্ব জনসংখ্যা দিবস-২০১৮’ উপলক্ষে আজ বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পরিবার পরিকল্পনা অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্পিকার এ আহবান জানান। অনুষ্ঠানে বিশিষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক। প্রধানমন্ত্রী…
Read Moreইসলামের শিক্ষাকে সমুন্নত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
ঢাকা, ১২ জুলাই : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ‘হজ কার্যক্রম ২০১৮’র (১৪৩৯ হিজরী) উদ্বোধন করতে গিয়ে ইসলাম সম্পর্কে বিভ্রান্তি ছড়ানো থেকে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন।তিনি বলেন, ‘ধর্মের শিক্ষা মানুষের কাছে যেন উচ্চ আসনে থাকে সেটা প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। কিন্তু কিছু লোক নিজস্ব স্বার্থে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে আমাদের জন্য, সমগ্র মুুসলিম সম্প্রদায়ের জন্য সমস্যার সৃষ্টি করছে।’ শেখ হাসিনা সকালে বিমানবন্দর আশকোনা হজক্যাম্প এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন। এবার ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজযাত্রী পবিত্র হজব্রত পালনে মক্কা নগরীতে যাচ্ছেন।হজ কার্যক্রম উদ্বোধনের পর হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়…
Read Moreসিরিয়ায় ইরানের উপস্থিতির বিপক্ষে ইসরাইল : নেতানিয়াহু
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এ সময় তিনি তাকে বলেছেন যে তার দেশ সিরিয়ায় ইরানের যেকোন ধরনের উপস্থিতির কঠোর বিরোধী। খবর তাসের। নেতানিয়াহু তার ফেসবুক একাউন্টে লিখেছেন, ‘এটি রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। সিরিয়ায় ইসরাইলের উপস্থিতির ব্যাপারে আমি ইসরাইলের অবস্থান পরিস্কার করে জোর দিয়ে বলেছি যে, আমরা সিরিয়ায় ইরানের যেকোন ধরনের উপস্থিতির কঠোর বিরোধী।’ পুতিন লিখেছেন, তিনি রাশিয়ার নেতাকে বলেছেন যে ইসরাইল তাদের ভূখন্ডের উপর সিরিয়ার একটি ড্রোন ভূপাতিত করেছে। তিনি আরো লিখেছেন, ‘এ ধরনের…
Read Moreপ্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়া
স্বপ্নের ফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া। বহু অপেক্ষার পর বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠার স্বপ্ন পুরণ করেছে ক্রোয়েটরা। বিশ্বকাপের সেরা মঞ্চে জায়গা পেয়েছে। রাশিয়া বিশ্বকাপ ফুটবলে এই লজুনিকির মাঠেই ফাইনালে ক্রোয়েশিয়া এবং ফ্রান্স মুখোমুখি হবে। বুধবার রাতে দ্বিতীয় সেমিফাইনালে অতিরিক্ত সময়ে ২-১ ইংল্যান্ডকে হারিয়ে স্বপ্নের ফাইনালে জায়গা পেল ডেবর সুকরের দল ক্রোয়েশিয়া। নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হয়। ৩০ মিনিটের অতিরিক্তি সময়ের দ্বিতীয় পর্বে মারিও মানজুকিকের বা পায়েল গোল ক্রোয়েশিয়াকে ফাইনালে তুলে দেয়। বিদায় করে দেয় ইংল্যান্ড ফুটবল দলকে। লজুনিকির মাঠে খুব সংখ্যক ক্রোয়েটরা ছিলেন। তারাই ছিলেন দলের সবচেয়ে বড় শক্তি। গোল হজম…
Read More