চট্টগ্রামের বাকলিয়ায় বাস-অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিনজন। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে রাহাত্তারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রীবাহী অটোরিকশাটি বহদ্দারহাটের দিকে যাচ্ছিল। রাহাত্তারপুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশার পাঁচ আরোহীর সবাই হতাহত হন। আহত অবস্থায় সবাইকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিত্সক।
Read MoreMonth: August 2018
বিমসটেক সম্মেলনে যোগ দিতে নেপালে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল এন্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) চতুর্থ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার সকালে নেপালে পৌঁছেছেন। নেপালের উপ-প্রধানমন্ত্রী ঈশ্বর পোখারেল এবং নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশরাফি বিনতে শামস বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। অভ্যর্থনা পর্ব শেষে প্রধানমন্ত্রীকে সুসজ্জিত মোটর শোভাযাত্রা সহকারে হোটেল সোয়ালটি ক্রাউন প্লাজায় নিয়ে যাওয়া হয়। নেপাল সফরকালে প্রধানমন্ত্রী সেখানেই অবস্থান করবেন। সফরের প্রথম দিনই আজ শেখ হাসিনা নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, ভূটানের প্রধান উপদেষ্টা দাশো সেরিং ওয়াংচুক ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। কাঠমান্ডুর হোটেল সোয়ালটি ক্রাউন প্লাজায়…
Read Moreপাবনায় নারী সাংবাদিককে কুপিয়ে হত্যা
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘আনন্দ টিভির’ পাবনা প্রতিনিধি সুবর্না নদীকে (৩২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, পাবনা পৌর সদরের রাধানগর মহল্লায় আদর্শ গার্লস হাইস্কুলের সামনে বাসার কলিং বেল টিপে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি। সুবর্না গেট খোলার সঙ্গে সঙ্গে তাকে অতর্কিত এলোপাথাড়ি কুপিয়ে ফেলে পালিয়ে যায় তারা। পরে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুবর্না আনন্দ টিভির পাশাপাশি দৈনিক জাগ্রতবাংলা পত্রিকায় পাবনা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তার ৫/৬ বছরের একটি কন্যা সন্তান…
Read Moreআসছে পুলিশের নতুন ব্যাংক
‘কমিউনিটি ব্যাংক বাংলাদেশ’ নামে আসছে পুলিশের ব্যাংক। ব্যাংকটির অনুমোদন দিতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের নিয়মিত পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া বৈঠকে ব্যাংকের অভ্যন্তরীণ বোনাস ও আয়ব্যয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয় বলেও জানা গেছে। বাংলাদেশ সেনাবাহিনীর ট্রাস্ট্র ব্যাংকের আদলে পুলিশ বাহিনীর জন্য একটি স্বতন্ত্র ব্যাংকের অনুমোদন চেয়ে গত মার্চে বাংলাদেশ ব্যাংকে আবেদন করে পুলিশ সদর দপ্তরের কল্যাণ ট্রাস্ট। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক ব্যাংকটি দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিল। এবিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী…
Read Moreসরাইলে বাস খাদে, নিহত ৩
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হাতহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. হোসেন সরকার এ খবর নিশ্চিত করেছেন। জানা গেছে, সিলেটগামী এনা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈশ্বামুড়া এলাকায় মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
Read Moreজনকল্যাণের জন্যই রাজনীতি, ভোটের জন্য নয়: শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর দল জনগণের কল্যাণের জন্যই রাজনীতি করে, তাদের ভোটের জন্য নয়। আজ বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে গোপালগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউট এবং গোপালগঞ্জের পার্শ্ববর্তী ৮ জেলার ২০ উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের রাজনীতি জনকল্যাণের জন্য, ক্ষমতা আমাদের কাছে কোনো ভোগের বস্তু নয়, এটা আমাদের দায়িত্ব। জাতির পিতা সে শিক্ষাই দিয়েছেন।’ তিনি বলেন, ‘রাজনীতি করি জনগণের জন্য। রাজনীতি মানুষের কল্যাণের জন্য। ভোট দেয়া না দেয়া এটা জনগণের অধিকার। কিন্তু জনসেবা…
Read Moreসরকারি হলো ১২টি মাধ্যমিক স্কুল
নতুন করে আরও ১২টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি হলো। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত এক আদেশ জারি করে। সারাদেশে এখন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মোট সংখ্যা দাঁড়াল ৪৭৫টিতে। নতুন সরকারি হওয়া ১২টি প্রতিষ্ঠান হচ্ছে- জয়পুরহাটের ক্ষেতলালে ক্ষেতলাল পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং কালাইয়ে কালাই এম ইউ উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জের ভৈরবে ভৈরব কে বি পাইলট মডেল হাই স্কুল ও ইটনায় মহেশ চন্দ্র মডেল শিক্ষা নিকেতন, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উল্লাপাড়া মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয়, নড়াইলের কালিয়া কালিয়া পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, কিশোরগঞ্জের নিকলীতে নিকলী জি সি পাইলট মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজ…
Read Moreসিঙ্গাপুরে বিএনপি-আইএসআই সরকার হটানোর ষড়যন্ত্রে!
আগামী মধ্য সেপ্টেম্বরে বড় ধরনের জনসমাবেশ ঘটিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে হটানোর পরিকল্পনা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপির সঙ্গে এই ষড়যন্ত্রে যুক্ত আছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। বিক্ষোভের সময় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাও সরকারবিরোধী বক্তব্য দেবেন বলে গোয়েন্দারা জানিয়েছেন। আন্তর্জাতিক অনলাইন নিউজ পোর্টাল ‘লুকইস্ট’ গত ২২ আগস্ট গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বলা হয়, বিএনপি এবার তার কৌশলে পরিবর্তন আনছে। গত নির্বাচনের আগে বিএনপি এবং তাদের মৌলবাদী মিত্র মিলে গণপরিবহনকে টার্গেট করে মানুষের মধ্যে ভীতির সৃষ্টি করে। গণপরিবহনে বোমা হামলা চালিয়ে…
Read Moreমুন্সীগঞ্জে মাদ্রাসা শিক্ষক খুন, চাচাতো ভাই গ্রেফতার
মুন্সীগঞ্জ সদর উপজেলার আজিমপুরায় মাদ্রাসা শিক্ষক ক্বারী মো. আওলাদ হোসেন (৫৫) খুন হয়েছেন। পুলিশ অভিযুক্ত চাচাতো ভাই তাইজেল শেখকে (৪৫) গ্রেফতার করেছে। নিহত আওলাদ স্থানীয় চুরাইন আনোয়ারুল উলম রহমানিয়া মাদ্রাসার ক্বেরাত বিভাগের শিক্ষক এবং ফার্ম্মেসীতে কাজ করতেন। পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে হাতাহাতির এক পর্যায়ে মাথায় হাতুরির আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে লাশ পাশের ডোবায় গুম করার চেষ্টা হয়। পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গ্রামবাসীরা তাইজেলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ হত্যায় ব্যবহূত হাতুরি জব্দ করেছে। সে পুলিশের কাছে হত্যার ঘটনা স্বীকার করেছে। এক…
Read More‘সংবিধান অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া থেকে সরে আসার সুযোগ নেই’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন প্রক্রিয়া থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। জাতীয় নির্বাচন প্রক্রিয়া দেশের সংবিধানের বিধান। আগামী জাতীয় নির্বাচনের আগে এ প্রক্রিয়া থেকে সরে আসার কোনো সুযোগ নেই।বিএনপির এ ধরনের দাবি মামার বাড়ির আবদার ছাড়া আর কিছুই নয়। আজ শনিবার সকালে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘর মিলনায়তনে এক তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে জাতীয় নির্বাচন প্রক্রিয়া থেকে সরে আসলে আগামী নির্বাচনে অংশ নেবে বলে বিএনপির নেতাদের মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবির…
Read More