চট্টগ্রামের বাকলিয়ায় বাস-অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিনজন। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে রাহাত্তারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রীবাহী অটোরিকশাটি বহদ্দারহাটের দিকে যাচ্ছিল। রাহাত্তারপুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশার পাঁচ আরোহীর সবাই হতাহত হন। আহত অবস্থায় সবাইকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিত্সক।
