শীঘ্রই ক্লাসে ফিরে যাবেন বলে মন্তব্য : মহাসচিব অ্যান্টোনিও

নিরাপদ সড়কের দাবিতে বাংলাদেশে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে তাদের নিরাপত্তা দেওয়া উচিত এবং তারা খুব শীঘ্রই ক্লাসে ফিরে যাবেন বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতারেস এর ঢাকায় নিযুক্ত এনভয় ওন ইয়ুথ জয়থমা বিক্রমা নায়েক। তিনি আজ সোমবার দুপুরে সাভারে শেখ হাসিনা যুবকেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জয়থমা বিক্রমা নায়েক এসময় আরও বলেন বাংলাদেশে গত কয়েকদিন ধরে শিক্ষার্থীরা আন্দোলন করলেও আমরা আশা করি খুব শীঘ্রই তারা ক্লাসে ফিরে যাবেন এবং সরকার নিরাপদ সড়ক ব্যবস্থা করবে জানিয়ে তিনি আরও বলেন বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয়দিয়ে…

Read More

দামুড়হুদার সীমান্তবর্তী গ্রাম থেকে ১৪ কেজি রূপা উদ্ধার

দামুড়হুদার সীমান্তবর্তী গ্রাম থেকে সোমবার সকালে বিজিবির টহলদল প্রায় ১৪ কেজি রূপা উদ্ধার করেছে। আসামি পলাতক রয়েছে। বিজিবি জানান ঐদিন সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদেরর ভিত্তিতে দামুড়হুদার কামারপাডা গ্রামের কাছে দর্শনা বিজিবির টহলদল ওৎ পেতে থাকে। এ সময় বিজিবি দেখে মোটরসাইকেল ফেলে চোরাকারবারি পালিয়ে যায়। পরে লোকজনের সামনে থেকে মোটরসাইকেল ও একটি ব্যাগ উদ্ধার করে দর্শনা বিজিবি কোম্পানি সদরে আনা হয়। পরে ব্যাগ থেকে ১৩ কেজি ৯শ গ্রাম রূপা উদ্ধার করা হয়। কামারপাড়া গ্রামের একজনকে পলাতক আসামি করে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের বিজিবির পরিচালক…

Read More

সড়ক পরিবহন আইন মন্ত্রিসভায় অনুমোদন

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই সোমবার মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ এর খসড়া। সর্বোচ্চ পাঁচ বছরের সাজা ও পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রেখে সড়ক পরিবহন আইনের এ খসড়া অনুমোদন দেয়া হয়। সকাল ১০টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। নতুন আইন অনুযায়ী বেপরোয়াভাবে বা অবহেলা করে গাড়ি চালানোর কারণে কেউ আহত বা নিহত হলে দণ্ডবিধির ৩০৪ (খ) ধারায় মামলা দায়ের হবে। আর এই ধারায় সাজা সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড এবং সর্বোচ্চ পাঁচ লাখ টাকা…

Read More

কুমিল্লার এক মামলায় খালেদা জিয়ার জামিন

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমার ঘটনায় কুমিল্লায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।

Read More

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস আজ

আজ বাইশে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৭তম মহাপ্রয়াণ দিবস। ১৩৪৮ বঙ্গাব্দের ২২ শ্রাবণ তিনি কলকাতায় পৈত্রিক বাসভবনে মৃত্যুবরণ করেন। কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারের দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদাসুন্দরী দেবীর চতুর্দশ সন্তান রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের আকাশে রবি হয়েই উদিত হয়েছিলেন। জন্ম ১২৬৮ বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ। রবীন্দ্রনাথ কবি, উপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ, প্রাবন্ধিক, দার্শনিক, ভাষাবিদ, চিত্রশিল্পী, গল্পকার- সবগুলো শৈল্পিক গুণের সমন্বিত এক বিস্ময়কর প্রতিভা। আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। বিশ্বের বিভিন্ন ভাষায় তার সাহিত্যকর্ম অনুদিত হয়েছে। বিভিন্ন দেশের পাঠ্যসূচিতে তার লেখা সংযোজিত হয়েছে। প্রথম কাব্যগ্রন্থ ‘কবিকাহিনী’ প্রকাশিত হয় ১৮৭৮ সালে।…

Read More

রাজধানীসহ সারাদেশে বাস চলাচল শুরু

নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে কয়েকদিন ধরে অঘোষিত এই পরিবহন ধর্মঘট করে আসছিল পরিবহন মালিক-শ্রমিকরা। সোমবার অঘোষিত এই পরিবহন ধর্মঘট প্রত্যাহার করায় রাজধানীসহ সারাদেশে বাস চলাচল শুরু হয়েছে। গত রবিবার বাস চাপায় ঢাকার রমিজ উদ্দিন ক্যান্টনম্যান্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও আব্দুল করিম রাজুর মৃত্যুর পর থেকে নিরাপদ সড়কের জন্য নয় দফা দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিল। শিক্ষার্থীরা রাস্তায় নেমে আন্দোলনের পাশাপাশি বিভিন্ন পরিবহন ও চালকদের লাইসেন্ন পরীক্ষা করে। এ সময় তাদের যান চলাচলে শৃঙ্খলা আনয়নের কাজও করতে দেখা যায়। শিক্ষার্থীদের এই আন্দোলনের মধ্যেই পরিবহন মালিক-শ্রমিকরা চলাকদের…

Read More

ইন্দোনেশিয়ার শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৯১

ইন্দোনেশিয়ার লমবোক দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও কয়েকশ লোক। এছাড়া ভেঙ্গে পড়েছে কয়েক হাজার বাড়িঘর। রবিবারের এই ভূমিকম্পের পর দেশিটিতে সুনামি সর্তকতা জারি করা হলে পরে তা উঠিয়ে নেয়া হয়। এদিকে মৃতের সংখ্যা আরো বেড়ে যাওয়ার আশঙ্কা করছে উদ্ধারকারী দল। লমবোক দ্বীপটি ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন কেন্দ্র বালি দ্বীপের কাছে। ভিডিও ফুটেজে দেখা যায় ভূমিকম্পের পর আতঙ্কিত হয়ে বালি দ্বীপের লোকজন ছোটাছুটি শুরু করে। ভূমিকম্পের পর আরও দু’টি ছোট কম্পন অনুভূত হয়। উদ্ধারকর্মীরা সংবাদমাধ্যমকে জানায়, ভূমিকম্পে পর্যটন দ্বীপটির বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিচ্ছিন্ন হয়ে…

Read More

বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকালে সাকিব-তামিমদের জয়ের পরপরই অভিনন্দন বার্তা পাঠান তিনি। সিরিজের শেষ ম্যাচ ক্যারিয়ানদের ১৮৫ রানের লক্ষ্য দেয় সফরকারী বাংলাদেশ। জবাবে ১৭ ওভার ১ বলে ৭ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে স্বাগতিকরা। পরে বৃষ্টি আইনে ১৮ রানের জয় পায় বাংলাদেশ। তিনম্যাচ সিরিজের দুইটি ম্যাচে জয় নিয়ে সিরিজ নিজেদের করে নেয় সফরকারীরা। এর আগে একদিনের সিরিজেও জয় ছিনিয়ে মাশরাফি-তামিমরা।

Read More

টি-টোয়েন্টি সিরিজও বাংলাদেশের

ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজও জিতে নিলো বাংলাদেশ। ক্রিকেটের ক্ষুদ্র এই সংস্করণে অপেক্ষাকৃত দুর্বল সাকিব-তামিমরা এবার দাপটের সঙ্গেই উড়িয়ে দিলো বিশ্বচ্যাম্পিয়ন ক্যারিবিয়ানদের। সিরিজের শেষ ম্যাচে ১৯ রানের জয় পেয়েছে সফরকারী বাংলাদেশ। এর ফলে ছয় বছর পর বিদেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেল টাইগাররা। সিরিজের শেষ ম্যাচ ক্যারিয়ানদের ১৮৫ রানের লক্ষ্য দেয় সফরকারী বাংলাদেশ। জবাবে ১৭ ওভার ১ বলে ৭ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে স্বাগতিকরা। পরে বৃষ্টি আইনে ১৯ রানের জয় পায় বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের দুইটি ম্যাচে জয় নিয়ে সিরিজ নিজেদের করে নেয় সফরকারীরা। এর আগে একদিনের…

Read More