ভারতের পশ্চিমবঙ্গের (বর্তমানে বাংলা) টেলিভিশন অভিনেত্রী সুচেতা চক্রবর্তী মারা গেছেন। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগার পর বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। টেলিভিশনের পরিচিত মুখ ছিলেন সুচেতা বেশ কিছু ছবিতেও অভিনয় করেন। জনপ্রিয় ধারাবাহিক ‘আঁচল’-এ সুচেতার সঙ্গে অভিনয় করেছিলেন শর্বরী মুখোপাধ্যায়। সুচেতার মৃত্যুর সংবাদ শুনে তিনি বলেন, ‘খবরটা শুনে আমি বিশ্বাস করতে পারিনি। ওকে কখনও মন খারাপ করতে দেখিনি। বন্ধুকে হারালাম।’ অভিনয়ের পাশাপাশি নাচ ছিল সুচেতার অন্যতম প্রিয় বিনোদন। তিনি নাচ শেখাতেনও। ‘জড়োয়ার ঝুমকো’, ‘বেনেবউ’-এর মতো ধারাবাহিকে সুচেতার অভিনয় দর্শকদের পছন্দের তালিকায় ছিল। তবে অসুস্থতার কারণে গত কয়েক মাস শুটিং ফ্লোরে…
Read MoreDay: August 17, 2018
ফাইনালে বাংলাদেশের মেয়েরা
প্রথমে আনাই মগিনি। এরপর আনুচিং মগিনি। দুই যমজ বোন। তারা দুজনেই গোল করেন। এরপর তহুরা খাতুন। তিনিও বাংলাদেশকে আরো একটি গোল উপহার দেন। ৩-০ গোলো এগিয়ে ভুটানের বিরুদ্ধে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ। এরপর দ্বিতীয়ার্ধ এসে মারিয়া মান্ডার গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। জয়ের আনন্দে ভাসতে থাকে লাল-সবুজের দল। এবার সেই ব্যবধানটা বাড়িয়ে ফাইনালে উঠে যায় বাংলাদেশ। আর ৫-০ গোল হেরে যায় ভুটান। মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টের সেমিফাইনালে আজ বাংলাদেশ মুখোমুখি হয় স্বাগতিক ভুটানের বিপক্ষে। চাংলিমিথাং স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় খেলাটি হয়। এদিকে দিনের প্রথম সেমিফাইনালে ভারত ২-১ গোলে নেপালকে হারিয়ে…
Read Moreবাজপেয়ী বাংলাদেশের মহান বন্ধু ছিলেন: শেখ হাসিনা
ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাকে বাংলাদেশের একজন মহান বন্ধু হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠানো এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, ‘অটল বিহারী বাজপেয়ী আমাদের একজন মহান বন্ধু এবং বাংলাদেশে তিনি খুবই শ্রদ্ধাভাজন ছিলেন।’ তিনি বলেন, ‘ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’ প্রধানমন্ত্রী বলেন, সুশাসন এবং ভারতসহ এতদঞ্চলের সাধারণ মানুষের শান্তি ও সমৃদ্ধির ক্ষেত্রে অবদান রাখার জন্য অটল বিহারী বাজপেয়ী চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন। তিনি বলেন, ভারতের জনগণের কল্যাণে তার নিরলস…
Read More