সাভার বিশ^বিদ্যালয় কলেজ সরকারীকরণ হওয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাভার বিশ^বিদ্যালয় কলেজ সরকারীকরণ হওয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিশ^বিদ্যালয়ের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাভারের সংসদ সদস্য ডা.এনামুর রহমান। আলোচনা সভায় এসময় সংসদ সদস্য ডা.এনামুর রহমান বলেন বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার তাই সাভার কলেজ সরকারীকরণ করেছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার এখন উন্নয়নের রোল মডেল তাই আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। এদিকে দুপুরে সাভার উপজেলা চত্বরে অসহায় ও দুস্থদের মাঝে ঢেউটিন বিতরণ…

Read More

শিরোপা জিতেই মৌসুম শুরু বার্সেলোনার

স্প্যানিশ সুপার কাপ ঘরে তুলেই মৌসুম শুরু করলো লিওনেল মেসির নেতৃত্বাধীন বার্সেলোনা। রবিবার রাতে সেভিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে এরনেস্তা ভালভার্দের শিষ্যরা। ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিলো সেভিয়া। ৯ মিনিটের মাথায় সেভিয়াকে এগিয়ে দেন পাবলো সারাবিয়া। লুইস মুরিয়েলের পাসে বক্সের ভেতর বল পেয়ে পিকেকে কাটিয়ে বল জালে জড়ান। তবে প্রথমার্ধেই গোল পরিশোধ করে বার্সেলোনা। ম্যাচের ৪২ মিনিটে বক্সের বাইরে থেকে নেয়া মেসির ফ্রি কিক পোস্টে লেগে ফিরে আসা বল সহজেই জালে জড়ান জেরার্ড পিকে। এরপর জয়সূচক গোলের জন্য দীর্ঘসময় অপেক্ষা করতে হয়েছে বার্সেলোনাকে। অবশেষে ৭৮ মিনিটে দুর্দান্ত এক গোলে দলকে…

Read More

চলতি মাসে নেপালে শেখ হাসিনা-নরেন্দ্র মোদী বৈঠক

চলতি মাসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। আগামী ৩০ ও ৩১ আগস্ট দুই দিন নেপালের রাজধানী কাঠমান্ডুতে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল এন্ড ইকনমিক কোঅপারেশন (বিমসটেক) এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনের সাইডলাইনে বৈঠক করবেন দুই প্রধানমন্ত্রী। এটা হবে এক বছরের মধ্যে দুই প্রতিবেশী দেশের সরকার প্রধানের মধ্যে তৃতীয় বৈঠক। এর আগে গত এপ্রিলে লন্ডনে কমনওয়েলথ শীর্ষ সম্মেলনের সাইডলাইনে এবং গত মে মাসে পশ্চিমবঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তি নিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভবন উদ্বোধনের পর দুই নেতার…

Read More

মিলছে না বাসের টিকিট

ঈদুল আজহায় বাড়ি ফিরতে অনেকে ‘যুদ্ধ’ করে বাসের অগ্রিম টিকিট পেয়েছেন। আবার অনেকে চেষ্টা করেও যোগাড় করতে পারেননি সেই কাঙ্ক্ষিত টিকিট। তাই ঈদে বাড়ি ফেরা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অনেকে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, বাসের টিকিট কম, কিন্তু চাহিদা বেশি। সবাইকে এত টিকিট দেওয়া সম্ভব না। অগ্রিম টিকিট যা ছিল, তা ইতোমধ্যে বিক্রি করা হয়েছে। তবে যাত্রীরা অভিযোগ করেছেন, মূলত বেশি মুনাফার আশায় নির্দিষ্ট পরিমাণ টিকিট মজুদ রেখেছে বাস কাউন্টারগুলো। সেটা ঈদের দুই দিন আগে বেশি দামে বিক্রি করা হবে। কারণ ঈদের আগে পরিবহন পাওয়া যায় না, তাই বাধ্য হয়ে বেশি দামে…

Read More

সিরিয়ায় অস্ত্রাগারে বিস্ফোরণ, শিশুসহ নিহত ৩৯

সিরিয়ায় অস্ত্রাগারে বিস্ফোরণে ১২ শিশুসহ কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছেন। রবিবার দেশটির বিদ্রোহী নিয়ন্ত্রিত পশ্চিমা প্রদেশ ইবলিবের সারমাদা শহরে এ ঘটনা ঘটে। বিবিসি বিস্ফোরণে ওই অস্ত্রাগারের ভবনটি ধসে পড়েছে। এ ঘটনায় এখনো অনেকে নিখোঁজ রয়েছে। ওই অস্ত্রাগারটি অস্ত্র ব্যবসায়ীরা ব্যবহার করতেন। সেখানে অনেক বিস্ফোরক দ্রব্য ছিল। সাম্প্রতিককালে রাশিয়া ও ইরান সমর্থিত সিরিয়া সরকার দেশজুড়ে বিদ্রোহী ও জিহাদি গ্রুপের বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযান পরিচালনা করেছে। সিরিয়ায় এখন ইবলিবই একমাত্র বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা।

Read More

মানহানির মামলায় খালেদার ৬ মাসের জামিন

নড়াইলে মানহানির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেনের ডিভিশন বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন। বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দুটি মামলায় জামিন পেলে বিএনপি চেয়ারপারসন কারামুক্তি পাবেন। গত ৫ আগস্ট নড়াইলের জেলা ও দায়রা জজ খালেদা জিয়ার জামিন আবেদন নাকচ করে দেয়। এর বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে জামিন চান খালেদা জিয়া। মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিরুপ মন্তব্যের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে এই মানহানির মামলা করা হয়।

Read More

পটুয়াখালীর ইসহাক সিকদারসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পটুয়াখালীর ইটাবাড়িয়া গ্রামে অগ্নিসংযোগ, নির্যাতন, ১৭ জনকে হত্যা ও ১৫ নারীকে ধর্ষণের মত মানবতাবিরোধী অপরাধের মামলায় পটুয়াখালীর ইসহাক সিকদারসহ পাঁচজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিন আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ সোমবার এ রায় ঘোষণা করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইসহাক সিকদার ছাড়া অন্য চারজন হলেন- আব্দুল গণি হাওলাদার, আব্দুল আওয়াল ওরফে মৌলভী আওয়াল, আব্দুস সাত্তার প্যাদা ও সুলাইমান মৃধা। এর আগে সকাল থেকে ১৫৯ পৃষ্ঠার এই রায় পড়া শুরু হয়। রায় পড়ার সময় ট্রাইব্যুনালের কাঠগড়ায় পাঁচ আসামি উপস্থিত ছিলেন। এর আগে এ মামলায়…

Read More