ধামরাইয়ে দুই বাসের সংঘর্ষে নিহতর সংখ্যা বেড়ে ৫

ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরো ২৮ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- ধামরাই থানার চন্ডীপুর গ্রামের নিবারন চৌধুরীর ছেলে ভজন চন্দ্র (৫২), যশোরের মনিরামপুর থানার বাজিতপুর গ্রামের মৃত ভিমল সেনের ছেলে সোমনার্থ সেন (৪৮), ফরিদপুরের মধুখালী থানার দিঘুলিয়া গ্রামের জালাল মোল্লার ছেলে জহির মোল্লা (২৫), রাজবাড়ী সদরের বড় বভানিপুর গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে রমিজ উদ্দিন (৪৫) ও মানিকগঞ্জ সদর জেলার তেউতা গ্রামের রস্তম আলী খানের ছেলে আখের আলী খান(৪০)। শুক্রবার রাতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত ও ৩০ জন আহত…

Read More

রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৮

রাশিয়ায় একটি এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৮ জন নিহত হয়েছেন। শনিবার ভোরে সাইবেরিয়ার ক্রাশনুইয়ার্স্ক অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। রাশিয়ান সংবাদ সংস্থ তাস-এর বরাত দিয়ে দ্যা এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়- শনিবার ভোরে সাইবেরিয়ার ক্রাশনুইয়ার্স্ক অঞ্চলে এমআই-৮ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারে ১৫ জন যাত্রী এবং তিনজন ক্রু ছিলেন। তাদের সবার মৃত্যু হয়েছে।

Read More

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার রাত নয়টার দিকে উপজেলার রূপালী আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. লিমন ওই এলাকার সোহেলের ছেলে। সে সোনাকান্দা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। এ ঘটনায় মামলা হয়েছে। চালক বাদশা মিয়াকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ জানা গেছে, লিমন রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় অটোরিকশাটি বেপরোয়া গতিতে খেয়াঘাটের দিকে যাওয়ার পথে তাকে চাপা দেয়। আহত শিশুটিকে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।

Read More

ভারতে পাথর খনিতে বিস্ফোরণে ১১ জন নিহত

নয়াদিল্লী, ৪ আগস্ট: ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্র প্রদেশে একটি পাথর খনির ভেতরে ডিনামাইট বিস্ফোরণে কমপক্ষে ১১ জন নিহত ও চারজন আহত হয়েছে। শনিবার কর্মকর্তারা একথা জানান। খবর সিনহুয়ার। অন্ধ্র প্রদেশের প্রধান নগরী আমারাভাথির প্রায় ৪১২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের কুরনল জেলার আলুরু মন্ডল গ্রামে একটি গ্রানাইট পাথর খনির ভেতরে শুক্রবার রাতে এ বিস্ফোরণ ঘটে। স্থানীয় এক সরকারি কর্মকর্তা বলেন,‘গতরাতে এখানে ওই পাথর খনির ভেতরে বিস্ফোরণ ঘটলে ১১ শ্রমিক নিহত ও অপর চারজন মারাত্মকভাবে আহত হয়।’ এতে সেখানে রাখা বিভিন্ন ট্রাক্টর, লরি ও মালামাল রাখার একটি অস্থায়ী কেন্দ্রে আগুন ধরে যায়। এদিকে এ বিস্ফোরণে…

Read More

কোন উস্কানির ফাঁদে পা না দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের

ঢাকা, ৪ আগস্ট : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কোন উস্কানির ফাঁদে পা না দেয়ার জন্য কোমলমতি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সরকার শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছে। সড়কের শৃংখলা ফিরিয়ে আনতে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবকদের সহযোগিতা কামনা করছি।’ একইসাথে শিক্ষার্থীদের রাজপথ থেকে ঘরে ও নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে নেয়ারও অনুরোধ জানান তিনি। আজ শুক্রবার সকালে আওয়ামী লীগের সম্পাদকম-লীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ…

Read More

আজো ঢাকায় চলছে না বাস

গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলার বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়। এ ছাড়া আহত হয় বেশ কয়েকজন। নিহত শিক্ষার্থীরা হলো শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী দিয়া খানম মিম ও দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব। এ ঘটনার প্রতিবাদে রাস্তায় বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। এরপর থেকে ঢাকার অভ্যন্তরীণ সড়কগুলোয় বাস চলাচল একেবারেই কমে যায়। এমনকি আন্তঃজেলা বাস চলাচলও বন্ধ হয়ে যায়। আন্দোলনরত শিক্ষার্থীরা ৯টি দাবি করেছে। তাদের সব দাবি মেনে নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও…

Read More

ধামরাইয়ে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত

ঢাকা আরিচা মহাসড়কের ঢাকার ধামরাইয়ে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে অন্তত ৪০ জন। শুক্রবার রাতে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইর কেলিয়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় রাতে সুর্যমুখী পরিবহনের একটি দুরপাল্লার যাত্রীবাহী বাস ফরিদপুরের আলফাডাঙ্গা যাওয়ার জন্য গাবতলী থেকে যাত্রীদের নিয়ে রওয়ানা দেয়। পরে দুরপাল্লার বাসটি ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইর কেলিয়া এলাকায় পৌছলে ধামরাইর কালামপুর থেকে ছেড়ে আসা যাত্রী শুন্য একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় যাত্রীবাহী বাসটির ঘটনাস্থলেই তিন জন নিহত হয় আর আহত হয় অন্তত ৪০ জন। পরে স্থানীয়রা আহতদের দ্রুত…

Read More