নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

accনারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার রাত নয়টার দিকে উপজেলার রূপালী আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. লিমন ওই এলাকার সোহেলের ছেলে। সে সোনাকান্দা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। এ ঘটনায় মামলা হয়েছে। চালক বাদশা মিয়াকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ

জানা গেছে, লিমন রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় অটোরিকশাটি বেপরোয়া গতিতে খেয়াঘাটের দিকে যাওয়ার পথে তাকে চাপা দেয়। আহত শিশুটিকে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।

Related posts

Leave a Comment