আশুলিয়ায় বেপরোয়া বাসের চাপায় আহত পুলিশ কর্মকর্তার মৃত্যু

accidentদিয়া ইসলাম  সাভার : আশুলিয়ায় বেপরোয়া বাস চাপায় আহত পুলিশের এস.আই কবির হোসেন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে গেছেন স্বজনরা।

বুধবার ২৮ নভেম্বর সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর বেলায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন তার কর্তব্যরত চিকিৎসক। এছাড়াও, আশুলিয়া থানার উপপরিদর্শক মনির হোসেন মন্ডল তার মৃত্যুর খবরের সত্যতা স্বীকার করেছেন।

নিহত কবির হোসেন গোলাপগঞ্জ থানার সুখতাইন গ্রামের মৃত আ. মান্নান এর পুত্র। মৃত্যুকালে তিনি বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছেলে ও কলেজ পড়ুয়া এক মেয়ে রেখে গিয়েছেন।

উল্লেখ্য,গত শুক্রবার ২৩ নভেম্বর বিকাল ৩টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ি আমার স্কুল এলাকায় একটি যাত্রিবাহী বাস পিছন দিক থেকে নিহত কবির হোসেন‘র মটরসাইকেলকে ধাক্কা দিলে গুরুত্বর ভাবে আহত হন তিনি।

Related posts

Leave a Comment