প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু রবিবার

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে আগামী রবিবার। সারাদেশে এই পরীক্ষা একনাগাড়ে ২৬ নভেম্বর পর্যন্ত চলবে। প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা উপলক্ষে আজ বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এসব তথ্য জানান। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার ২৭ লাখ ৭৭ হাজার ২৭০ জন ছাত্র-ছাত্রী অংশ নেবে। এর মধ্যে ছাত্র সংখ্যা ১২ লাখ ৭৮ হাজার ৭৪২ জন ও ছাত্রী সংখ্যা ১৪ লাখ ৯৮ হাজার ৫২৮ জন। গত বছরের তুলনায় এ সংখ্যা ২৮ হাজার ৮২৬ জন কম। ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩…

Read More

ইতালিতে বিয়ে করলেন রনবীর, দীপিকা

বলিউড সুপারস্টার রনবীর সিং ও দীপিকা পাড়–কোন ইতালিতে গাঁটছড়া বেঁধেছেন। বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যমে একথা বলা হয়েছে। ভারতের বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার খবরে বলা হয়, সেলিব্রিটি এই যুগল বুধবার ইতালির লেক কোমোতে অনাড়ম্বরভাবে বিয়ে করেন। বিয়ের ব্যাপারে তারকা দম্পতি এখনো কিছু বলেননি অথবা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে বিয়ের ছবি প্রকাশ করেননি। খবর বার্তা সংস্থা এএফপি’র। দীপিকা বর্তমানে ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে বড় নারী তারকা। তিনি হলিউডের সিনেমা ‘এক্সএক্সএক্স রিটার্ন অব জান্ডার কেজ’ সিনেমায় জনপ্রিয় তারকা ভিন ডিজেলের বিপরীতে অভিনয় করেছেন। গত মাসে দীপিকা (৩২) ও রনবীর (৩৩) নভেম্বরের ১৪…

Read More

ক্যালিফোর্নিয়ায় দাবানলে নিখোঁজের সংখ্যা হাজার ছাড়িয়েছে

 ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে মার্কিন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে নিখোঁজের সংখ্যা শুক্রবার এক হাজার ছাড়িয়ে গেছে। এদিকে উদ্ধার কর্মীরা এ দাবানলে পুড়ে যাওয়া আরো আট দেহাবশেষ উদ্ধার করেছে। কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র। বাট্টি কাউন্টি শেরিফ কোরি হোনেয়া জানান, নিখোঁজের সংখ্যা বৃহস্পতিবারের ৬৩১ থেকে বেড়ে শুক্রবার এক হাজার ১১ জনে দাঁড়িয়েছে। এক্ষেত্রে নিখোঁজের আরো খবর আসছে। এছাড়া গত ৮ নভেম্বর দাবানল ছড়িয়ে পড়ায় করা জরুরি কলগুলো পর্যালোচনা করা হচ্ছে। খবরে বলা হয়, আরো আটটি দেহাবশেষ উদ্ধার হওয়ায় কথিত এ ক্যাম্প ফায়ারে মারা যাওয়া লোকের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়ালো। এদিকে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে…

Read More

সাভারের রাজাশন কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

সাভারে ঈদগাঁহ মাঠ যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে ৮ম তাফসীরুল কোরআন ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে সাভারের রাজাশন কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে এ তাফসীরুল ও কোরআন ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার প্যানেল মেয়র সেলিম মিয়া। অনষ্ঠানে এসময় তিনি ক্বেরাত ও হামদ নাত প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন। ওয়াজ মাহফিলে প্রায় পাঁচ হাজার এলাকাবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন ওয়াজ মাহফিলের উপদেষ্টা হাবিবুর রহমান,আবুল কালাম আজাদসহ আরো অনেকে।

Read More

মওলানা ভাসানী মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন কাজ করেছেন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় মওলানা ভাসানী আজীবন কাজ করেছেন। তিনি বলেন, ‘পাকিস্তানি ঔপনিবেশিক শাসকদের অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে তিনি ছিলেন উচ্চকণ্ঠ। বাঙালি জাতিসত্তা বিকাশে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।’ প্রধানমন্ত্রী আগামীকাল মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ এক বাণীতে একথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তাঁর আদর্শিক ঐক্য ও রাজনৈতিক ঘনিষ্ঠতা ছিল উল্লেখ করে শেখ হাসিনা বলেন, শোষণ ও বঞ্চনাহীন ও প্রগতিশীল, গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। প্রধানমন্ত্রী মওলানা ভাসানীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁর…

Read More