ঢাকা,২৬ নভেম্বর : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গণতন্ত্র ও উন্নয়নকে একে অপরের পরিপূরক উল্লেখ করে বলেছেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে গণতন্ত্রের অগ্রযাত্রাকেও বেগবান করতে হবে। ডা. শামসুল আলম খান মিলনের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ এক বাণীতে এ কথা বলেন। আগামীকাল যথাযত মর্যাদায় এ দিবস পালিত হবে। রাষ্ট্রপতি বলেন, ২৭ নভেম্বর শহীদ ডা. মিলন দিবস। ১৯৯০ সালের এই দিনে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে পুরোভাগে থাকা শহিদ ডা. শামসুল আলম খান মিলন পুলিশের গুলিতে শাহাদাতবরণ করেন। তিনি শহীদ ডা. মিলনসহ গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহীদকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি…
Read MoreDay: November 26, 2018
কোম্পানি (সংশোধনী) আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন
ঢাকা, ২৬ নভেম্বর : মন্ত্রিসভা আজ ‘ওয়ান ম্যান কোম্পানি’ গঠনের অনুমতির বিধান রেখে কোম্পানি (সংশোধনী) আইন-২০১৮ এর খসড়া নীতিগতভাবে অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে আজ অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, প্রস্তাবিত এই আইনে বলা হয়েছে, একজন ব্যাক্তি ‘ওয়ান ম্যান কোম্পানি’ গঠন করতে পারবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রস্তাবিত কোম্পানি আইনের সংশোধনীতে একটি নতুন ধারণা আনা হয়েছে। যা দেশের ব্যবসা-বাণিজ্যে এতোদিন ছিল অনুপস্থিত। আমাদের বর্তমান আইনে এই ধারণা ছিল না। তবে বিশ্বের অনেক দেশে এই আইন আছে। মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম বলেন,…
Read Moreদণ্ড স্থগিতের বিধান নেই: হাইকোর্ট
হাইকোর্ট বলেছে, কোনো ব্যক্তি নিন্ম আদালতে দণ্ডিত হলে সেই দণ্ড স্থগিতের কোনো বিধান ফৌজদারি কার্যবিধি আইনে নেই। তবে আপিল বিভাগ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দিলে তা হাইকোর্ট তা অনুসরণ করবে। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টেরর ডিভিশন বেঞ্চ আজ সোমবার এ মন্তব্য করেন। একইসঙ্গে সাজা স্থগিত চেয়ে ব্যারিস্টার ফখরুল ইসলামের আবেদনটি খারিজ করে দেয় আদালত। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের খসড়া রায় ফাঁসের মামলায় ফখরুলকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয় সাইবার ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে আপিল করে জামিন নেন তিনি। পরে সাজা স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেন।…
Read Moreভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ম্যাজিস্ট্রেটদের সিইসির নির্দেশ
ঢাকা, ২৬ নভেম্বর : আসন্ন নির্বাচনে ভোটাররা যাতে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারে তা নিশ্চিত করতে ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। তিনি আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ৩ দিনব্যাপী ব্রিফিংয়ের শেষ দিনের কার্যক্রম উদ্বোধনকালে এ নির্দেশ দেন। তিন দিনে তিন ব্যাচে ৬৯১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ব্রিফিং দেয় কমিশন। সিইসি বলেন, ‘আমরা এমন একটি নির্বাচন চাই যাকে কেন্দ্র করে কোনো সংঘাত, রক্তপাত অথবা প্রাণহানী হোক তা চাই না। এই নির্বাচনে কমিশনের অবস্থান হলো একটি সুষ্ঠু,…
Read Moreবিএনপি প্রার্থীদের মনোনয়ন চিঠি দেয়া শুরু
বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ারকে চিঠি দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের চিঠি বিতরণ শুরু করেছে দলটি। তিনি পেয়েছেন বরিশাল-৫ আসনের টিকিট। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে মনোনয়নপ্রত্যাশীদের চিঠি বিতরণ সংক্রান্ত নোটিশ টাঙানো হয়। বিকেল ৪টা থেকে চিঠি দেওয়া শুরু হবে বলে নোটিশে উল্লেখ করা হলেও আড়াইটার দিকেই মজিবুর রহমান সরোয়ারকে চিঠি দেয় দলটি। চিঠি প্রাপ্তির পর মজিবুর রহমান সরোয়ার সাংবাদিকদের জানান, সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। তিনি আজই বরিশালের উদ্দেশে রওনা হবেন। আগামীকাল মঙ্গলবার তিনি নিজ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র…
Read More