বিএনপি প্রার্থীদের মনোনয়ন চিঠি দেয়া শুরু

bnpppবিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ারকে চিঠি দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের চিঠি বিতরণ শুরু করেছে দলটি। তিনি পেয়েছেন বরিশাল-৫ আসনের টিকিট।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে মনোনয়নপ্রত্যাশীদের চিঠি বিতরণ সংক্রান্ত নোটিশ টাঙানো হয়। বিকেল ৪টা থেকে চিঠি দেওয়া শুরু হবে বলে নোটিশে উল্লেখ করা হলেও আড়াইটার দিকেই মজিবুর রহমান সরোয়ারকে চিঠি দেয় দলটি।

চিঠি প্রাপ্তির পর মজিবুর রহমান সরোয়ার সাংবাদিকদের জানান, সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি।

তিনি আজই বরিশালের উদ্দেশে রওনা হবেন। আগামীকাল মঙ্গলবার তিনি নিজ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে পারেন।

বরিশাল বিভাগের চিঠি বিতরণের পর এদিন সন্ধ্যায় রংপুর বিভাগ এবং রাতে দেওয়া হবে রাজশাহী বিভাগের চিঠি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির বলেন, ঘোষিত বিভাগগুলোর মনোনয়ন বিতরণ শেষ করে যদি সময় থাকে তাহলে রাতে অথবা মঙ্গলবার সকালে বাকি বিভাগের চিঠি দেয়া হবে।

এরইমধ্যে নেতাকর্মীরা কার্যালয় ঘিরে ভিড় জমাতে শুরু করেছেন। নিজ নিজ নেতার পক্ষে মনোনয়নপ্রত্যাশায় জড়ো হচ্ছেন তারা।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ বুধবার (২৮ নভেম্বর)।

Related posts

Leave a Comment