একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কারাবন্দি খালেদা জিয়ার জন্য দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছে দলের মহাসচিব মির্জা ফখরুল ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ জন্য সোমবার সকাল থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে তারা। সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটে ফেনী-১ আসন থেকে কারাবন্দি খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান খালেদা জিয়ার পক্ষে বগুড়া-৬ আসন থেকে মনোনয়নপত্র নেন। অন্যিদেক, শ্বশুরবাড়ির আসন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) এর জন্য খালেদা জিয়ার পক্ষে আরেকটি মনোনয়ন ফরম কেনেন দলের স্থায়ী…
Read MoreDay: November 12, 2018
প্যারিসে ট্রাম্পের সাথে ভাল আলোচনা হয়েছে : পুতিন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সংক্ষিপ্ত কিন্তু ভাল আলোচনা হয়েছে। প্যারিসে প্রথম বিশ্বযুদ্ধের শতবছর স্মরণ অনুষ্ঠানের ফাঁকে তাদের মধ্যে এ আলোচনা হয়। রুশ গণমাধ্যম একথা জানিয়েছে। খবর এএফপি’র। রোববার ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে পেরেছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পুতিন বলেন, ‘হ্যাঁ’। তাদের মধ্যকার আলোচনা কেমন হয়েছে জানতে চাইলে পুতিন বলেন, ‘ভাল’। তিনি বিস্তারিত আর কিছু জানাননি। তবে ফ্রান্সের প্রেসিডেন্ট কার্যালয় থেকে বলা হয়েছে, স্মরণ অনুষ্ঠানের পর দুপুরের খাবারের সময় দুই নেতার মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানের আয়োজক ও ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ…
Read Moreআওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার আগামী বুধবার
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী বুধবার সকাল এগারোটায় আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজধানীর ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহকারীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের এক সংবাদ বিঞ্জপ্তিতে আজ এ কথা জানানো হয়। এতে জানানো হয়, আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাতকার অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদীয় বোর্ডের সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগ দলীয় ফরম সংগ্রহকারীদের যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
Read Moreভোটের নতুন তারিখ ৩০ ডিসেম্বর
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের জন্য ৩০ ডিসেম্বর রোববার নতুন তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। পুনঃতফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর বুধবার। আজ দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘নির্বাচনে সকল দলের অংশগ্রহণ আশা করেছিলাম এবং তা হয়েছে। এ জন্য দলগুলোকে অভিনন্দন জানাই। ঐক্যফ্রন্টসহ বিরোধী দলগুলো পুনঃতফসিলের আবেদন জানিয়েছিল, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা পুনঃতফসিলের সিদ্ধান্ত নিয়েছি।
Read More