অনলাইন ডেস্ক : মাত্র ১৩১ রানে জিম্বাবুয়ের ৫ জন ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়ে দারুণ একটা সূচনা করেছিল বাংলাদেশ। এরপর ব্রেন্ডন টেলরের সঙ্গে জুটি বাঁধেন পিটার মুর। এ দুজন ষষ্ঠ উইকেটে ১৩৯ রানের জুটি গড়েন। সেঞ্চুরি করেন টেলর, মুর করেন ৮৩ রান। তবে আরিফুল হক কাঙ্ক্ষিত সেই জুটি ভাঙেন দলীয় ২৭০ রানে। ২০ রানের ব্যবধানে আরও দুই উইকেট হারায় জিম্বাবুয়ে। ইনিংসের সফলতম ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর আউট হন ১১০ রান করে। তাকে অনুসরণ করেন ব্রেন্ডন মাভুতা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৮ উইকেটে ৩০০ রান। ফলোঅন এড়াতে আরো ২৩ রান করতে হবে।…
Read MoreDay: November 13, 2018
বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বেবী নাজনীন-হেলাল খান
বিনোদন ডেক্স: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিএনপি থেকে মনোনয়ন ফরম কিনেছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন ও অভিনেতা হেলাল খান। সোমবার দলীয় মনোনয়ন পেতে বিএনপির নয়াপল্টনের কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেন তারা। বিএনপির প্রার্থী হিসেবে নীলফামারী-৪ আসনের মনোনয়নপত্র কিনেছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। অন্যদিকে, সিলেট-৬ আসনে প্রার্থী হিসেবে লড়তে মনোনয়ন ফরম কিনেছেন হেলাল খান। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাত থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় বেবী নাজনীন বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের এ নির্বাচনে যাওয়া। আমরা আশা করছি, নির্বাচনের আগে বেগম খালেদা জিয়া…
Read Moreসিইসির উদ্দেশে স্পষ্ট করে বললেই তো হবে না বিএনপি মহাসচিব: মির্জা ফখরুল ইসলাম
বিবিনিউজ: নির্বাচনের তারিখ আর পেছানো হবে না বলে সিইসির স্পষ্ট বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘উনি স্পষ্ট করে বললেই তো হবে না।’ মঙ্গলবার দুপুরে মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সিইসি বলেছেন, নির্বাচনের আর কোনো তারিখ পেছানো হবে না সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমরা সেজন্যই তো যাচ্ছি, উনি স্পষ্ট করে বললেই তো হবে না। এত স্পষ্ট করে বললেই তো হবে না। আমরা আমাদের দাবি-দাওয়াগুলো তো অবশ্যই জানাবো সিইসি বলেছেন। উনি তো একাই…
Read More‘তফসিল ঘোষণার সময় থেকেই নির্বাচনকালীন সরকার শুরু’
নির্বাচনের তফসিল ঘোষণার সময় থেকেই নির্বাচনকালীন সরকার শুরু হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ সফিউল আলম। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ সম্মেলনে সচিব বলেন, তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনকালীন সরকার শুরু হয়েছে। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব জানান, নির্বাচনের সিডিউল ঘোষণার পর থেকে যে সরকার আছে, এটিই নির্বাচনকালীন সরকার। আর আইন পাসের ব্যাপারটি এই সরকারের রুটিন ওয়ার্কের মধ্যেই পড়ে। আইন করা তো রেগুলার সরকারের কাজ-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার তো রেগুলারই আছে, কোনো সমস্যা তো দেখছি না। নির্বাচনকালীন সরকার এটা তো আমাদের দেওয়া নামই,…
Read Moreদলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ইতিহাস সৃষ্টি করা হবে : সিইসি
নতুন প্রেক্ষাপটে অংশগ্রহণমূলক নির্বাচনকে ভেজালহীন করার জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ‘দলীয় সরকারের অধীনে থেকে যে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব এবারের নির্বাচন সেই ইতিহাস সৃষ্টি করবে।’ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজ রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিং অনুষ্ঠানে সিইসি প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের তারিখ পেছানোর আর কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘৩০ তারিখ নির্বাচনের দিন নির্ধারিত হয়েছে। এরপর আর তারিখ পেছানোর সুযোগ নেই। প্রথম কারণ হলো জাতীয় পর্যায়ে এতো বড় একটি নির্বাচনের পর ২৯ জানুয়ারি…
Read Moreএকাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনে সাভার থেকে শতাধীক নেতাকর্মী নিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করবেন জাতীয় পার্টিরঃ ইমতিয়াজ
সাভার থেকে শেখ এ কে আজাদঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের জাতীয় পার্টি থেকে ঢাকা-১৯ সাভার আসন থেকে শতাধীক নেতাকর্মী নিয়ে মঙ্গলবার মনোনয়ন পত্র সংগ্রহ করবেন মোঃ বাহাদুর ইসলাম ইমতিয়াজ। তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,ঢাকা জেলা জাতীয় পার্টির সাবেক সাধারন সম্পাদক,সাবেক জননেতা। মোঃ বাহাদুর ইসলাম ইমতিয়াজ সাভার ও আশুলিয়া তৃনমূল নেতা ও সাধারন মানুষের কাছে জনপ্রিয় ব্যক্তি,সমাজ সেবক,সৌহার্দ্যপূর্ণ ব্যবহারে মানুষের নিকট বিশেষভাবে পরিচিত অর্জন করেছে। তিনি বলেন ১৯৯০ সাল থেকে সাভারে তৃনমূল মানুষের সাথে রাজনীতি করে আসছে এ মহাজোট থেকে সাভার সংসদীয় আসনে তাকে মনোনয়ন দিলে আসনটি দেশরত্ন…
Read Moreবাংলাদেশে চার কোটি মানুষের কর দেয়া উচিত : অর্থমন্ত্রী
১৩ নভেম্বর, ২০১৮ : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশে বর্তমানে যে অর্থনৈতিক সক্ষমতা তৈরি হয়েছে তাতে অন্তত চার কোটি মানুষের কর দেয়া উচিত। অথচ বর্তমানে কর দিচ্ছেন মাত্র ৩০ লাখ মানুষ। তিনি বলেন, বেশি মানুষ আয়কর দিলে সরকারি সেবা আরো বাড়ানো সম্ভব। মঙ্গলবার রাজধানীর অফিসার্স ক্লাব মিলনায়তনে জাতীয় আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, আয়কর মেলার সমন্বয়ক ও এনবিআরের সদস্য জিয়াউদ্দিন মাহমুদ বক্তব্য রাখেন। অফিসার্স…
Read More