সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩

পৃথক সড়ক দুর্ঘটনায় সাভার ও আশুলিয়ায় মা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো একজন। শনিবার ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নয়ারহাট কোহিনুর স্পিনিং মিলের সামনে এবং সাভারের মজিদপুররে এ সড়ক দুর্ঘটনা দুটি ঘটে। পুলিশ জানায়, দুপুরে মানিকগঞ্জের শিবালয় থেকে সোহেল, তার স্ত্রী ঝুমা খাতুন ও তিন বছরের ছেলে আব্দুল্লাহকে নিয়ে মোটরসাইকেলে করে আশুলিয়ার নবীনগরের দিকে আসছিলেন। এ সময় তাদের বহনকারী মোটরসাইকেলটি কোহিনুর স্পিনিং মিলের কাছে পৌঁছলে পেছন থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে পড়ে ঝুমা ও আব্দুল্লাহ ঘটনাস্থলেই মারা যায়। সোহেলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে…

Read More

তাজরীন গার্মেন্টস অগ্নিকাণ্ডের ছয় বছর আজ

আজ ২৪ নভেম্বর। সাভারের আশুলিয়ার তাজরীন গার্মেন্টস আগুন লাগার ছয় বছর। ২০১২ সালের এই দিনে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন গার্মেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১৩ জন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। আহত হয় আরো শত শত শ্রমিক। আহতদের মধ্যে এক বছর পর আরো এক শ্রমিক মারা যান। এখনো আহতদের অনেকেই বিনা চিকিৎসায় মানবেতর জীবনযাপন করছেন। অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার ভোগ করছে স্বজন হারানোর বেদনা। পঙ্গু সদস্যদের নিয়ে নিদারুণ কষ্টে আছে তাদের পরিবার। এদিকে তাজরীন ট্রাজেডির ছয় বছর পূর্তি উপলক্ষে শনিবার সকালে নিহত শ্রমিকদের স্বজন ও আহতসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা…

Read More

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে এবং পুলিশসহ প্রশাসন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে রয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ৩ দিনব্যাপী ব্রিফিংয়ের প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে। পুলিশ প্রশাসন কমিশনের নিয়ন্ত্রণে রয়েছে। তারা আমাদের কথা মান্য করছে। বিনা কারণে পুলিশ কাউকে গ্রেফতার করছে না।’ আইন অনুযায়ী যেভাবে এগোনোর কথা সেভাবেই নির্বাচনী কাজ এগোচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘একটি বিশেষ সভা করে পুলিশকে কমিশন…

Read More

নৌকাকে বিজয়ী করতে প্রশাসনের প্রতিনিয়ত গোপন বৈঠক চলছে: বিএনপি

শনিবার সকালে নয়া পল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।ছবি: ফোকাস বাংলা পুলিশ ও প্রশাসনের কিছু দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে ‘গুরুতর’ অভিযোগ তুলে বিএনপি বলেছে, নৌকার প্রার্থীদের বিজয়ী করতে পুলিশ ও প্রশাসনের কর্তাব্যক্তিদের প্রতিনিয়ত গোপন বৈঠক চলছে। প্রশাসন ও পুলিশের ‘বিতর্কিত ও দলবাজ’ কর্মকর্তারা জনসমর্থনহীন আওয়ামী লীগকে ফের ক্ষমতায় বসানোর জন্য নানা চক্রান্ত ও ষড়যন্ত্রে মেতে উঠেছেন। শনিবার সকালে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তোলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, ২০ নভেম্বর রাতে ঢাকা অফিসার্স ক্লাবের চারতলার পেছনের কনফারেন্স…

Read More

ঋণ খেলাপ সংক্রান্ত তথ্যাদি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে সরবরাহ নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

বাংলাদেশ ব্যাংক একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারি ব্যক্তিদের ঋণ খেলাপ সংক্রান্ত তথ্যাদি সকল তফসিলি ব্যাংক হতে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে সরবরাহ করার জন্য নির্দেশন দিয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী বরাবরে প্রেরিত এক সার্কুলারে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ১২ অনুচ্ছেদের বিধান অনুসারে ঋণ খেলাপী ব্যক্তিগণ জাতীয় সংসদের সদস্য হওয়ার যোগ্য নন বিধায় তারা নির্বাচনে প্রার্থী হতে পারেন না। সার্কুলারে এই প্রেক্ষিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ঋণ খেলাপ সংক্রান্ত তথ্য মনোনয়নপত্র বাছাইয়ের দিন কিংবা তার…

Read More

বোলারদের নৈপুণ্যে তৃতীয় দিনেই চট্টগ্রাম টেস্ট জিতলো বাংলাদেশ

চট্টগ্রাম, ২৪ নভেম্বর  : বোলারদের নৈপুণ্যে ম্যাচের তৃতীয় দিনেই চট্টগ্রাম টেস্ট জিতল বাংলাদেশ। জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজকে ২০৪ রানের টার্গেট দিয়ে বোলারদের নৈপুণ্যে ৬৪ রানে পায় টাইগাররা। দু’দিন বাকী থাকতেই সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়ার পাশাপাশি নিজ মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ক্রিকেটে প্রথম জয়ের স্বাদও পেল বাংলাদেশ। এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। ২০৪ রানের টার্গেটে দ্বিতীয় ইনিংসে ১৩৯ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিনের মত তৃতীয় দিনও চট্টগ্রামের পিচে রাজত্ব করেছে স্পিনাররা। গতকাল ১৭ উইকেট পতনের পর আজ ১৫ উইকেট শিকার করেছে দু’দলের…

Read More