জামালপুরের ইসলামপুরে ট্রাকচাপায় দিলীপ পাল (৫৫) নামে এক চা বিক্রেতা নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার বাইপাস সড়কের মার্কাস মসজিদ মোড়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুপুরে বালুবাহী ড্রাম ট্রাকটি বাইপাস সড়কে দ্রুত বেগে যাচ্ছিল। রাস্তার পাশে চা দোকানদার দিলীপ দোকান ঝাড়ু দেয়ার সময় ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পৌর এলাকার ইসলামপুর পালপাড়া গ্রামের মদন পালের ছেলে দিলীপ। খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ পুলিশ ট্রাকটি আটক করে এবং মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।
Read MoreDay: November 20, 2018
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ থেকে পক্ষকালব্যাপী অনুষ্ঠান
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আজ মঙ্গলবার শুরু হচ্ছে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালা। বাদ মাগরিব উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যমে পক্ষকালব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা শুরু হবে। বাদ এশা ওয়াজ করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতী মাওলানা মিজানুর রহমান ও ঢাকার মদীনাতুল উলুম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবদুর রাজ্জাক আল আযহারী। অনুষ্ঠানমালায় রয়েছে ১৫ দিনব্যাপী ওয়াজ ও মিলাদ মাহফিল। আজ ২০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বাদ মাগরিব থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। দেশবরেণ্য পীর-মাশায়েখ ও ওলামায়ে কেরাম…
Read Moreআয়কর মেলায় শেষ সময়ে উপচেপড়া ভিড়
সপ্তাহব্যাপী আয়কর মেলার শেষ দিনে করদাতাদের ঢল নেমেছে।দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আয়কর বিবরণী বা রিটার্ন জমা দিচ্ছেন করদাতারা।সোমবার শেষ বিকেলে ঢাকার অফিসার্স ক্লাবে করমেলার কররিটার্ন বুথগুলোতে তুলনামূলক বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। নতুন নিবন্ধন (ই-টিআইএন) স্টলগুলোতে ভিড় ছিল বেশি। মেলায় কর সেবা নিতে শেষ সময়ে ছুটে এসেছেন সেবাগ্রহীতারা।সন্ধ্যা পাঁচটায় মেলার শেষ সময় হলেও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ঘোষণা করেছে মেলা প্রাঙ্গণে যতক্ষণ করদাতারা থাকবেন ততক্ষণ পর্যন্ত সেবা দেয়া হবে।আর সমাপনী অনুষ্ঠান হবে সন্ধ্যা সাতটায়। এনবিআর সদস্য ও মেলার সমন্বয়কারী জিয়া উদ্দিন মাহমুদ বলেন,‘মেলার শেষ দিন আজ যতক্ষণ পর্যন্ত করদাতারা লাইনে থাকবেন…
Read More