জামালপুরে ট্রাকচাপায় চা বিক্রেতার মৃত্যু

road accজামালপুরের ইসলামপুরে ট্রাকচাপায় দিলীপ পাল (৫৫) নামে এক চা বিক্রেতা নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার বাইপাস সড়কের মার্কাস মসজিদ মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে বালুবাহী ড্রাম ট্রাকটি বাইপাস সড়কে দ্রুত বেগে যাচ্ছিল। রাস্তার পাশে চা দোকানদার দিলীপ দোকান ঝাড়ু দেয়ার সময় ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

পৌর এলাকার ইসলামপুর পালপাড়া গ্রামের মদন পালের ছেলে দিলীপ। খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ পুলিশ ট্রাকটি আটক করে এবং মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।

Related posts

Leave a Comment