নির্বাচনী প্রার্থীদের ১৪ নভেম্বরের মধ্যে আগাম প্রচার সামগ্রী অপসারণের নির্দেশ ইসির

 আগামী ১৪ নভেম্বর মধ্যরাতের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচার সামগ্রী নিজ উদ্যেগে অপসারণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ ইসি সচিবালয়ের যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনী ক্যাম্প থাকলে তা ১৪ নভেম্বর রাত ১২টার মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের অপসারণ করতে হবে।’ এ লক্ষ্যে সিটি কর্পোরেশন, পৌরসভাসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার নির্দেশ দেয়া হয়েছে। এদিকে আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে…

Read More

আওয়ামী লীগের মনোনয়নের আবেদনপত্র বিতরণ শুরু

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্য মনোনয়ন পত্রের ফরম সংগ্রহের মধ্য দিয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের আবেদনপত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে আওয়ামী লীগ। দলীয় সভাপতি শেখ হাসিনার জন্য মনোনয়নের আবেদনপত্র সংগ্রহের মাধ্যমে দলীয় মনোনয়নের ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার সকাল দশটায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলীয় সভাপতি শেখ হাসিনার জন্য মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের এলাকা গোপালগঞ্জ-৩ আসনের জন্য মনোনয়নের আবেদনপত্রসহ মোট দু’টি আবেদনপত্রের ফরম সংগ্রহ করা হয়।…

Read More

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জেলার কালিহাতী উপজেলায় টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া এলাকায় এক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সিএনজি চালক ছবুর মিয়া (৩৫) ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের সার পলিশা গ্রামের মৃত আক্তার আলীর ছেলে। নিহত অপর ২ জনের পরিচয় পাওয়া যায়নি। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা ওসি মোশারফ হোসেন বলেন, আজ সকালে একটি সিএনজি চালিত অটোরিকশা হাতিয়া এলাকায় পৌঁছালে ঢাকা ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি বাস পিছন থেকে সিএনজিটি চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালক নিহত হয়। আহত হয় সিএনজির আরো দু’জন যাত্রী। তিনি বলেন,…

Read More

সবাই ইলেকশন মুডে, এখন আন্দোলন অযৌক্তিক : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল বলেছেন, তফসিলের পর আন্দোলন তাদের (ঐক্যফ্রন্টের) অযৌক্তিক। পাবলিক এখন ইলেকশন মুডে আছে। সবাই এখন ইলেকশন করতে চায়। নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে এখন একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এর বাইরে যারা নির্বাচনবিরোধী তৎপরতায় যাবেন জনগণই তাদের প্রতিরোধ করবে।’ শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধনের পর তিনি এ সব কথা বলেন। কাদের বলেন, ‘তফসিল ঘোষণার পরপরেই আমরা মনোনয়ন ফরম বিতরণের কাজ শুরু করেছি। তফসিল ঘোষণার পর থেকে সারাদেশে নির্বাচনমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। নির্বাচনের বাইরে আন্দোলনের যত ডাকই দিক না কেন…

Read More

শেখ হাসিনা দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এজন্য দলের দুটি মনোনয়ন ফরম ক্রয় করেছেন। নির্বাচনের তফসিল ঘোষণার একদিন পর আজ শুক্রবার সকাল ১০টায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে শেখ হাসিনার পক্ষে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর এর মধ্য দিয়ে আগামী নির্বাচন সামনে রেখে ৩০০ আসনে প্রার্থী বাছাইয়ের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি উদ্বোধন করা হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি চলবে। গোপালগঞ্জ-৩ (টুঙ্গীপাড়া-কোটালীপাড়া)…

Read More

খালেদা জিয়াকে মুক্তি না দিলে তফসিল গ্রহণযোগ্য হবে না’

‘খালেদা জিয়াকে মুক্তি না দিলে তফসিল গ্রহণযোগ্য হবে না’। রাজশাহীর ঐক্যফ্রন্টের জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এই কথা বলেছেন। এ সময় সভা থেকে নতুন কোনো কর্মসূচি ঘোষণা করেননি নেতারা। শুক্রবার বেলা ২টার দিকে রাজশাহীর মাদ্রাসা মাঠে এ সভার কার্যক্রম শুরু হয়। সভায় সভাপতিত্ব করছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মিজানুর রহমান মিনু। গণফোরাম সভাপতি কামাল হোসেন অসুস্থতার কারণে সভায় অংশ নিতে পারেননি বলে জানানো হয়েছে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে। সভামঞ্চে উপস্থিত রয়েছেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, মওদুদ আহমদ। আরো আছেন,…

Read More