ঘূর্ণিঝড় গাজা আরো ঘনীভূত হয়ে পশ্চিম-দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণপশ্চিম এবং তৎসংলগ্ন দক্ষিণপূর্ব ও মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় গাজা সামান্য পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে আজ সকাল ৬টায় একই এলাকায় অবস্থান করছিল। পূর্বাভাসে আরো বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন…
Read MoreDay: November 14, 2018
‘ষড়যন্ত্র চলছে সবাই সতর্ক থাকুন, বিদ্রোহী হলে আজীবন বহিষ্কার’
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী বলেছেন, দেশের অগ্রগতির ধারা ব্যাহত করতে ষড়যন্ত্র চলছে। তাই সবার সতর্ক থাকতে হবে। কোনো বিশ্বাসঘাতকদের দলে ঠাঁই হবে না। আওয়ামী লীগ চায় দেশকে উন্নত-সমৃদ্ধ করতে। আর দেশকে এগিয়ে নিতে বিশ্বাসঘাতকদের প্রয়োজন নেই।’ বুধবার সকালে গণভবনে আগামী নির্বাচনে নৌকা পেতে আগ্রহী ৪ হাজার ২৩ জনের সঙ্গে সাক্ষাত্কালে শেখ হাসিনা আরো বলেন, কেউ দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী হলে তাকে দল থেকে আজীবন বহিষ্কার করা হবে। দলীয় সূত্র ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছেন। ঘরের শত্রু বিবিশন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দল করতে হলে দলের সিদ্ধান্ত মানতে…
Read Moreঢাকা-১৯ সাভার থেকে শতাধীক নেতাকর্মী নিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ইমতিয়াজ
সাভার থেকে শেখ এ কে আজাদঃ জাতীয় পার্টির সাবেক রাষ্ট্রপতি ও চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এর বনানী কার্যালয় থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের জাতীয় পার্টি থেকে ঢাকা-১৯ সাভার আসন থেকে শতাধীক নেতাকর্মী নিয়ে মঙ্গলবার মনোনয়ন পত্র সংগ্রহ করেন মোঃ বাহাদুর ইসলাম ইমতিয়াজ। এসময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী জি এম কাদের,প্রেসিডিয়াম সদস্য চিত্র নায়ক সোহেল রানা,যুগ্ম দপ্তর সম্পাদক মোঃ আঃ রাজ্জাক এর কাছ থেকে মনোনয়নপত্র গ্রহন করেন,ঢাকা-১৯ সাভার আসনের সাবেক ছাত্রনেতা মোঃ বাহাদুর ইসলাম ইমতিয়াজ। পরে বুধবার দুপুরে আবার মনোনয়নপত্র জমা দেন মোঃ বাহাদুর ইসলাম ইমতিয়াজের দলীয় নেতা-কর্মীরা। তিনি জাতীয়…
Read More