ঢাকা-১৯ সাভার থেকে শতাধীক নেতাকর্মী নিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ইমতিয়াজ

inteyajসাভার থেকে শেখ এ কে আজাদঃ জাতীয় পার্টির সাবেক রাষ্ট্রপতি ও চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এর বনানী  কার্যালয় থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের জাতীয় পার্টি থেকে ঢাকা-১৯ সাভার আসন থেকে শতাধীক নেতাকর্মী নিয়ে  মঙ্গলবার মনোনয়ন পত্র সংগ্রহ করেন মোঃ বাহাদুর ইসলাম ইমতিয়াজ।

এসময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী জি এম কাদের,প্রেসিডিয়াম সদস্য চিত্র নায়ক সোহেল রানা,যুগ্ম দপ্তর সম্পাদক মোঃ আঃ রাজ্জাক এর কাছ থেকে মনোনয়নপত্র গ্রহন করেন,ঢাকা-১৯ সাভার আসনের সাবেক ছাত্রনেতা মোঃ বাহাদুর ইসলাম ইমতিয়াজ।

পরে বুধবার দুপুরে আবার মনোনয়নপত্র জমা দেন মোঃ বাহাদুর ইসলাম ইমতিয়াজের দলীয় নেতা-কর্মীরা।
তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,ঢাকা জেলা জাতীয় পার্টির সাবেক সাধারন সম্পাদক,সাবেক জননেতা। মোঃ বাহাদুর ইসলাম ইমতিয়াজ সাভার ও আশুলিয়া তৃনমূল নেতা ও সাধারন মানুষের কাছে জনপ্রিয় ব্যক্তি,সমাজ সেবক,সৌহার্দ্যপূর্ণ ব্যবহারে মানুষের নিকট বিশেষভাবে পরিচিত অর্জন করেছেন।
তিনি বলেন ১৯৯০ সাল থেকে সাভারে তৃনমূল মানুষের সাথে রাজনীতি করে আসছেন এবং মহাজোট থেকে সাভার সংসদীয় আসন থেকে মনোনয়ন দিলে আসনটি শেখ হাসিনা ও জাতীয় পার্টির চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি হোসাইন মুহাম্মদ এরশাদকে উপহার দিতে পারবো বলে আশা করি।
সাভার ও আশুলিয়য় একটি জনবহুল এলাকা,  এ এলাকার জনগনের পাশে থেকে কাজ করার জন্য তিনি প্রতিজ্ঞাবদ্ধ । তিনি আরো বলেন জাতীয় পার্টি তিন’শ আসন থেকে মনোয়ন পত্র সংগ্রহ করবেন নেতা-নেত্রীরা এবং ১০০ টি আসন মহাজোট থেকে দল থেকে মনোয়ন চেয়েছেন,সে এক’শটি আসনে জাতীয় পার্টির মনোনীত পার্থী দিলে তিনি নিশ্চিত পাবেন বলে জানান।
এসময় মনোনয়ন পত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি হাজী আলতাফ হোসেন,সাধারন সম্পাদক তুষার ঘোষ, সাভার পৌর জাতীয় পার্টির সভাপতি কাজী আব্দুল হামিদ,সহ-সভাপতি রুফিকুল ইসলাম ও সাধারন সম্পাদক হাজী মোহাম্মদ হাসান মাহামূদ জলিল,সাভার মডেল থানার সভাপতি খন্দকার রেজোয়ান ও সাধারন সম্পাদক মনোয়ার হোসেন মিষ্ঠু,মহিলা সম্পাদিকা রত্না বেগম, আশুলিয়া থানা জাতীয় যুবসংহতির আহবায়ক শহিদুল ইসলাম জীবন,সাভার পৌর জাতীয় ছাত্র সমাজের সহ-সভাপতি মামুন,
সাধারন সম্পাদক তারেক বিন অমর,জাতীয় যুবসংহতির কেন্দ্রীয় সদস্য ও সাভার পৌর জাতীয় যুব সংহতির সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাধারন সম্পাদক খন্দকার মাহাফুজুর রহমান,সাভার উপজেলা জাতীয় কৃষক পার্টির সভাপতি মোঃ জয়নাল আবেদীনসহ আরো অনেকেই।

নেতাকর্মীরা  বলেন আমাদের জাতীয় পার্টির নেতা ও আওয়ামীলীগ মহাজোটের নেতা মোঃ বাহাদুর ইসলাম ইমতিয়াজকে মনোনয়ন দিলে সাভার ও আশুলিয়ায় ব্যাপক উন্নয়ন হবে এবং
উৎসবমূখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করেছি,আজ বুধবার দুপুরে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এতে করে জাতীয় পার্টির নেতা কর্মীরা আনন্দিত। তিনি নির্বাচন করতে পারলে সাভার ও আশুলিয়ায় আমাদের জাতীয় পার্টি  দল আরো শক্তিশালী হবে। সকলকে নিয়ে কাঁদে- কাঁদ মিলে একসাথে কাজ করতে পারবেন তিনি।

Related posts

Leave a Comment