আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নিজেদের অভ্যন্তরীণ সমস্যার কারণেই বিএনপি নেতারা মনোনয়ন জমা দেয়নি। তাদের কাঙ্ক্ষিত জায়গায়, নির্বাচনী এলাকা থেকে তাদের মনোনয়ন দেয়া হয়নি বলে তারা ক্ষোভে ও দুঃখে মনোনয়নপত্র জমা দেননি। তিনি বলেন, বিএনপির ভেতরে জগাখিচুড়ি অবস্থা বিরাজ করছে। সব নেতা এখন মির্জা ফখরুলের কন্ট্রোলের (নিয়ন্ত্রণের) বাইরে। এছাড়া ঐক্যফ্রন্টও এখন ঐক্যবদ্ধ নয়। তিনি আরো বলেন, জামায়াতে ইসলামীকে ছাড়া বিএনপি অচল। তারা একই বৃন্তে দুটি ফুল। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে দলের পক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে কাদের এসব কথা বলেন। প্রসঙ্গত একাদশ…
Read MoreDay: November 29, 2018
টাঙ্গাইলের আট আসনে ৮৩ জনের মনোনয়নপত্র দাখিল
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগসহ ৮৩জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র দাখিলেল শেষ দিনে বুধবার টাঙ্গাইল জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক শহীদুল ইসলামের কার্যালয়সহ নিজ এলাকায় সহকারী রিটানিং অফিসারের কার্যালয়ে তারা মনোনয়নপত্র দাখিল করেন। টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) আসনে আটজন: . আব্দুর রাজ্জাক ভোলা (আওয়ামী লীগ), ফকির মাহবুব আনাম স্বপন ও সরকার শহীদুল ইসলাম (বিএনপি), আশরাফ আলী (ইসলামী আন্দোলন), সালামত হোসাইন খান (জাকের পার্টি), আবু মিল্লাত হোসেন (ন্যাশনাল পিপলস পার্টি), ফারুক আহমেদ (কৃষক শ্রমিক জনতালীগ) ও খন্দকার আনোরুল হক (স্বতন্ত্র)। টাঙ্গাইল-২…
Read Moreগাইবান্ধার পাঁচ আসনে ৬৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বুধবার পর্যন্ত গাইবান্ধার ৫টি আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের মোট ৬৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা দলীয় নেতা-কর্মীদের নিয়ে স্ব-স্ব আসনের সহকারী রিটার্নিং ও রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন। গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, ঐক্যফ্রন্টের ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক সরকার, নাগরিক ঐক্যের গোলাম আহসান হাবিব মাসুদ, ইসলামী আন্দোলনের আশরাফুল ইসলাম খন্দকার, গণফ্রন্টের শরিফুল ইসলাম, গণফোরামের আবুল বাশার মো. শরিতুল্যাহ, বামজোটের গোলাম রব্বানী শাহ, স্বতন্ত্র আফরুজা বারী, স্বতন্ত্র এমদাদুল হক নাদিম, স্বতন্ত্র এবিএম মিজানুর রহমান, স্বতন্ত্র মহসীন…
Read Moreবিএনপি খালেদাকে নিয়ে রাজনীতি শুরু করেছে : হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ক্ষমতার বাইরে থেকেও বিএনপি সন্ত্রাস, অগ্নিসংযোগ ও মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। এমন নানা অপকর্মের কারণে বিএনপি আজ জনবিচ্ছিন্ন। সুতরাং রাজনৈতিকভাবে জনগণের কাছে তাদের আপিল করার কিছু নেই। সে কারণে তারা বেগম খালেদা জিয়াকে নিয়ে রাজনীতি শুরু করেছে। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে ‘আওয়ামী লীগ নিশ্চিত পরাজয় জেনেই তড়িঘড়ি করে বেগম জিয়ার মিথ্যা মামলার রায় ঘোষণা করেছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন মন্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, আমরা বহুবার বলেছি…
Read Moreসিরাজগঞ্জে বাস-ট্রাক ত্রিমুখী সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৫
সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে এক পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত এবং আরো অন্তত ২৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কের কড্ডার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের রবিউল মণ্ডলের স্ত্রী রেহানা বেগম (৪০), দুই মেয়ে রোমানা খাতুন (১৭), রিদি খাতুন (১৪) ও সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের হাটিপাড়া গ্রামের আব্দুল খালেকের স্ত্রী আয়েশা থাতুন সুমি (৩৫)। অন্যজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহিদ আলম বলেন, ঢাকা থেকে পাবনাগামী আরিফ পরিবহনের একটি…
Read Moreআশুলিয়ায় বেপরোয়া বাসের চাপায় আহত পুলিশ কর্মকর্তার মৃত্যু
দিয়া ইসলাম সাভার : আশুলিয়ায় বেপরোয়া বাস চাপায় আহত পুলিশের এস.আই কবির হোসেন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে গেছেন স্বজনরা। বুধবার ২৮ নভেম্বর সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর বেলায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন তার কর্তব্যরত চিকিৎসক। এছাড়াও, আশুলিয়া থানার উপপরিদর্শক মনির হোসেন মন্ডল তার মৃত্যুর খবরের সত্যতা স্বীকার করেছেন। নিহত কবির হোসেন গোলাপগঞ্জ থানার সুখতাইন গ্রামের মৃত আ. মান্নান এর পুত্র। মৃত্যুকালে তিনি বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছেলে ও কলেজ পড়ুয়া এক মেয়ে রেখে…
Read More