মার্কিন প্রশাসন থেকে প্রকাশিত জলবায়ু পরিবর্তনের রিপোর্ট বিশ্বাস করেননা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার তিনি এধরণের মন্তব্য করেন। খবর আল-জাজিরার। গত শুক্রবার দেশটির প্রশাসনের পক্ষ থেকে জলবায়ু পরিবর্তনের ফলে আমেরিকা কি ধরণের ক্ষতির সম্মুখীন হতে পারে এমন একটি রিপোর্ট প্রকাশ করে। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমি এটা বিশ্বাস করি না। আমি রিপোর্ট টা দেখেছি, এর কিছু পড়েছি। রিপোর্টে বলা হয়, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমেরিকা এখনে কোন উদ্যোগ না ঘোর বিপদে পড়বে। এই শতকের শেষের দিকে দেশটির অর্থনীতি ১০ শতাংশ ক্ষতির মুখে পড়বে। এছাড়া হাজারো মানুষের প্রাণহানির আশঙ্কা প্রকাশ করা হয়।…
Read More