বিএনপি নেতারা মির্জা ফখরুলের নিয়ন্ত্রণের বাইরে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নিজেদের অভ্যন্তরীণ সমস্যার কারণেই বিএনপি নেতারা মনোনয়ন জমা দেয়নি। তাদের কাঙ্ক্ষিত জায়গায়, নির্বাচনী এলাকা থেকে তাদের মনোনয়ন দেয়া হয়নি বলে তারা ক্ষোভে ও দুঃখে মনোনয়নপত্র জমা দেননি। তিনি বলেন, বিএনপির ভেতরে জগাখিচুড়ি অবস্থা বিরাজ করছে। সব নেতা এখন মির্জা ফখরুলের কন্ট্রোলের (নিয়ন্ত্রণের) বাইরে। এছাড়া ঐক্যফ্রন্টও এখন ঐক্যবদ্ধ নয়। তিনি আরো বলেন, জামায়াতে ইসলামীকে ছাড়া বিএনপি অচল। তারা একই বৃন্তে দুটি ফুল। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে দলের পক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে কাদের এসব কথা বলেন। প্রসঙ্গত একাদশ…

Read More

টাঙ্গাইলের আট আসনে ৮৩ জনের মনোনয়নপত্র দাখিল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগসহ ৮৩জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র দাখিলেল শেষ দিনে বুধবার টাঙ্গাইল জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক শহীদুল ইসলামের কার্যালয়সহ নিজ এলাকায় সহকারী রিটানিং অফিসারের কার্যালয়ে তারা মনোনয়নপত্র দাখিল করেন। টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) আসনে আটজন: . আব্দুর রাজ্জাক ভোলা (আওয়ামী লীগ), ফকির মাহবুব আনাম স্বপন ও সরকার শহীদুল ইসলাম (বিএনপি), আশরাফ আলী (ইসলামী আন্দোলন), সালামত হোসাইন খান (জাকের পার্টি), আবু মিল্লাত হোসেন (ন্যাশনাল পিপলস পার্টি), ফারুক আহমেদ (কৃষক শ্রমিক জনতালীগ) ও খন্দকার আনোরুল হক (স্বতন্ত্র)। টাঙ্গাইল-২…

Read More

গাইবান্ধার পাঁচ আসনে ৬৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বুধবার পর্যন্ত গাইবান্ধার ৫টি আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের মোট ৬৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা দলীয় নেতা-কর্মীদের নিয়ে স্ব-স্ব আসনের সহকারী রিটার্নিং ও রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন। গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, ঐক্যফ্রন্টের ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক সরকার, নাগরিক ঐক্যের গোলাম আহসান হাবিব মাসুদ, ইসলামী আন্দোলনের আশরাফুল ইসলাম খন্দকার, গণফ্রন্টের শরিফুল ইসলাম, গণফোরামের আবুল বাশার মো. শরিতুল্যাহ, বামজোটের গোলাম রব্বানী শাহ, স্বতন্ত্র আফরুজা বারী, স্বতন্ত্র এমদাদুল হক নাদিম, স্বতন্ত্র এবিএম মিজানুর রহমান, স্বতন্ত্র মহসীন…

Read More

বিএনপি খালেদাকে নিয়ে রাজনীতি শুরু করেছে : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ক্ষমতার বাইরে থেকেও বিএনপি সন্ত্রাস, অগ্নিসংযোগ ও মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। এমন নানা অপকর্মের কারণে বিএনপি আজ জনবিচ্ছিন্ন। সুতরাং রাজনৈতিকভাবে জনগণের কাছে তাদের আপিল করার কিছু নেই। সে কারণে তারা বেগম খালেদা জিয়াকে নিয়ে রাজনীতি শুরু করেছে। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে ‘আওয়ামী লীগ নিশ্চিত পরাজয় জেনেই তড়িঘড়ি করে বেগম জিয়ার মিথ্যা মামলার রায় ঘোষণা করেছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন মন্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, আমরা বহুবার বলেছি…

Read More

সিরাজগঞ্জে বাস-ট্রাক ত্রিমুখী সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৫

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে এক পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত এবং আরো অন্তত ২৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কের কড্ডার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের রবিউল মণ্ডলের স্ত্রী রেহানা বেগম (৪০), দুই মেয়ে রোমানা খাতুন (১৭), রিদি খাতুন (১৪) ও সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের হাটিপাড়া গ্রামের আব্দুল খালেকের স্ত্রী আয়েশা থাতুন সুমি (৩৫)। অন্যজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহিদ আলম বলেন, ঢাকা থেকে পাবনাগামী আরিফ পরিবহনের একটি…

Read More

আশুলিয়ায় বেপরোয়া বাসের চাপায় আহত পুলিশ কর্মকর্তার মৃত্যু

দিয়া ইসলাম  সাভার : আশুলিয়ায় বেপরোয়া বাস চাপায় আহত পুলিশের এস.আই কবির হোসেন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে গেছেন স্বজনরা। বুধবার ২৮ নভেম্বর সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর বেলায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন তার কর্তব্যরত চিকিৎসক। এছাড়াও, আশুলিয়া থানার উপপরিদর্শক মনির হোসেন মন্ডল তার মৃত্যুর খবরের সত্যতা স্বীকার করেছেন। নিহত কবির হোসেন গোলাপগঞ্জ থানার সুখতাইন গ্রামের মৃত আ. মান্নান এর পুত্র। মৃত্যুকালে তিনি বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছেলে ও কলেজ পড়ুয়া এক মেয়ে রেখে…

Read More

জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আজ বুধবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। বিকেল ৫টার মধ্যে রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও তা পূরণ করে জমা দেয়া যাবে। সরাসরি ছাড়াও এবারই প্রথমবারের মতো অনলাইনে মনোনয়ন জমা দেয়া যাবে। মনোনয়নপত্র জমা দিলেও ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের আগে প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন না। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীদের আচরণবিধি প্রতিপালন করতে হবে। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার সময় প্রার্থী বা তার পক্ষে কোন ধরনের শোডাউন করা যাবে না। ইসি পক্ষ থেকে ইতোমধ্যে একটি নির্দেশনা…

Read More

ভারতে মদ পানে ৫ জনের মৃত্যু

ভারতের বিষাক্ত মদ পানে ৫ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো অনেকে। দেশটির বর্ধমান শহরের শান্তিপুরে এই ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানায়, বিষাক্ত মদ পানের কারণে তাদের মৃত্যু হয়েছে। মদ ব্রিক্রেতারা পলাতক রয়েছে। হাসপাতালের একজন চিকিৎসক জানান, স্থানীয়ভাবে মদ তৈরি করায় বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় কারণে মদ বিষাক্ত হয়ে যায়। আর তা পান করেই মারা যান।

Read More

এবারের নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ : তোফায়েল

ভোলা, ২৮ নভেম্বর : আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এবারের নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ। জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ নির্বাচন হবে আগামী ৩০ ডিসেম্বর। যারা নির্বাচনে অংশগ্রহণ করবেনা বলেছে, তারাও নির্বাচনে অংশ নিচ্ছে। আজ বুধবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে ভোলা-১ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়োন পত্র জমা দান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে নির্বাচন কমিশন দ্বায়িত্ব পালন করছে। এব্যাপারে কোন সন্দেহ নেই যে আগামী নির্বাচন গ্রহণযোগ্য হবে। আন্তর্জাতিক বিশ্বে আমাদের মর্যাদা আরো বৃদ্ধি…

Read More

বিএনপি নেতা সাদেক হোসেন খোকাসহ চারজনের ১০ বছর করে কারাদন্ড

বনানী সুপার মার্কেটের কারপার্কিং ইজারায় দুর্নীতির মামলায় ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) প্রাক্তন মেয়র বিএনপি নেতা সাদেক হোসেন খোকাসহ চারজনের প্রত্যেককে ১০ বছর করে কারাদন্ড দেয়া হয়েছে। ঢাকার বিভাগীয় স্পেশাল জজ মিজানুর রহমান খান আজ এ রায় ঘোষণা করেন। কারাদন্ড ছাড়াও খোকাকে ২০ লাখ টাকা ও অন্য তিন আসামির প্রত্যেককে ১০ লাখ টাকা করে অর্থদন্ড দিয়েছে আদালত। মামলার অপর তিন আসামি হলেন-বনানীর ঢাকা সিটি করপোরেশনের ইউনিক কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি আবদুল বাতেন নকী, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান আজাদ ও গুডলার্ক কার পার্কিংয়ের ম্যানেজার এইচ এম তারেক আতিক। ২০১৫ সালের ২৯…

Read More