সুষ্ঠু নির্বাচনই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণতন্ত্র জোরদার এবং অব্যাহত উন্নয়নের স্বার্থে তাঁর সরকারের লক্ষ্য হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ অনুষ্ঠান নিশ্চিত করা। প্রধানমন্ত্রী বলেন, ‘আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠান করা আমাদের লক্ষ্য। আমি আশা করি অন্যান্য রাজনৈতিক দলও এই নির্বাচনে অংশ নেবে।’ বাংলাদেশ আওয়ামী যুব লীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতা-কর্মীরা আজ গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। শেখ হাসিনা বলেন, এটাই বাস্তবতা যে নির্বাচনে অংশ না নিলে একটি রাজনৈতিক দলের শক্তি হারায়। আমরা আশা করি অন্যান্য রাজনৈতিক দলগুলোও নির্বাচনে অংশ নেবে…

Read More

ইসি তফসিল পেছালে আপত্তি করবে না আওয়ামী লীগ : ওবায়দুল কাদের

 আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনের তফসিল পেছালে আপত্তি করবে না আওয়ামী লীগ। তিনি বলেন, ‘নির্বাচন পেছানোর সময় এবং দাবি যৌক্তিক হতে হবে। আমাদের প্রত্যাশা সময় ও বাস্তবের দিকে চেয়ে যথাযথভাবে ইসি সিদ্ধান্ত নেবে।’ সেতুমন্ত্রী বলেন, ‘ইসি নির্বাচনের তফশিল পেছালে দলীয়ভাবে আমাদের কোন আপত্তি থাকবে না। তবে ইসির কথা অনুযায়ী সব দলের মতামত নিয়ে তফসিল পেছানোর সিদ্ধান্ত নিতে হবে।’ ওবায়দুল কাদের আজ রোববার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। এ সময়…

Read More

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় গাজা, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্কতা

 বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আজ সকাল ৬টায় ঘূর্ণিঝড় গাজায় রূপ নিয়েছে। এটি আরো উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। আবহাওয়াবিদ মো: আবদুল মান্নান বাসসকে জানান, নিম্ন চাপের কারণে আজ সকাল থেকে পূর্বমধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকা বিশেষভাবে মধ্য বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। এর প্রভাব এখনো উত্তর বঙ্গোপসাগরে রয়েছে। তিনি বলেন, উপকূলীয় এলাকার সমুদ্রবন্দরসমূহে অবগতি ও এ ঘূর্ণিঝড়ের অবস্থান জানানোর জন্য এবং এ সংক্রান্ত ঝুঁকি বিবেচনা করে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে। মাছধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে চলাচল করতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল ৬টা থেকে পরবর্তী ২৪…

Read More

ক্যালিফোর্নিয়ায় দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ২৩

লস অ্যাঞ্জেলেস, ১১ নভেম্বর : নর্দান ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। খবর সিনহুয়া’র। শনিবার আরো ১৪টি লাশ উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

Read More

আশুলিয়ায় ডাকাতের গুলিতে ব্যবসায়ী নিহত

সাভারের আশুলিয়ায় ডাকাতের গুলিতে আবুল সরকার (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তাদের মারধরে আহত হয়েছেন পরিবারের অন্য তিন সদস্য। রবিবার ভোরে দুর্গাপুর সরকার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী ওই এলাকার হালিম সরকারের ছেলে। জানা গেছে, রাত সাড়ে তিনটার দিকে একতলা বাড়ির জানালার গ্রিল কেটে ১০/১২ সদস্যের একদল ডাকাত ভেতরে প্রবেশ করে। বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা এবং গৃহকর্তার লাইসেন্সকৃত বন্দুক লুট করে। লুটপাট শেষে পালিয়ে যাওয়ার প্রাক্কালে গৃহকর্তা আবুল সরকার এক ডাকাতকে জাপটে ধরে ফেললে তাকে ছাড়িয়ে নিতে অপর এক ডাকাত তাকে…

Read More

গণসংহতি আন্দোলনকে নিবন্ধন না দেয়া কেন অবৈধ নয়: হাইকোর্ট

রাজনৈতিক দল হিসেবে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন না দেয়া কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। দলটির সমন্বয়ক জোনায়েদ সাকির করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন। দলের নিবন্ধন চেয়ে হাইকোর্টে রিটটি করেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, সম্পূর্ণ উদ্দ্যেশ্যপ্রণোদিত হয়ে ইসি আমাদের নিবন্ধন দেয়নি। ভিত্তিহীন অভিযোগে গঠনতন্ত্রের ধোয়া তোলে নিবন্ধন না দেয়া বেআইনি।

Read More

সাকিবকে খেলা চালিয়ে যেতে বললেন প্রধানমন্ত্রী

ক্রিকেটার সাকিব আল হাসান আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলছেন বলে গতকাল দুপুরে দলটির পক্ষ থেকে জানানো হলেও রাতে প্রধানমন্ত্রীর কাছ থেকে ভিন্ন বার্তা এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে (সাকিব) খেলা চালিয়ে যেতে বলেছেন বলে জানা গেছে। সাকিব ও মাশরাফি বিন মর্তুজা একাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হতে আজ রবিবার মনোনয়ন ফরম সংগ্রহের আগ্রহ প্রকাশ করেছিলেন বলে দুপুরে জানান দলটির উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। তিনি বলেন, ‘তারা (মাশরাফি ও সাকিব) আমাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ফোন করে জানিয়েছেন, রবিবার মনোনয়ন ফরম তুলবেন তারা।’ মাশরাফি নড়াইল এবং সাকিব মাগুরা থেকে নির্বাচনে…

Read More