শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এসএসসি’র ফরম পূরণে যে সব প্রতিষ্ঠানে নীতিমালা লঙ্ঘন করে অতিরিক্ত টাকা আদায় করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আজ সোমবার সচিবালয়ে শিক্ষক প্রতিনিধি দলের সঙ্গে আলোচনাকালে তিনি একথা বলেন। অতিরিক্ত টাকা আদায় বন্ধ করার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি’র ফরম পূরণে কিছু কিছু প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে সংবাদ মাধ্যমেও খবর প্রকাশিত হয়েছে। নীতিমালা লঙ্ঘন করে যারা অতিরিক্ত টাকা আদায় করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে যারা অতিরিক্ত টাকা নিয়েছেন তাদের এ টাকা ফেরত দিতে হবে…
Read MoreDay: November 19, 2018
নির্বাচনী হলফনামায় সম্পদের তথ্য গোপন করলেই ব্যবস্থা: দুদক চেয়ারম্যান
নির্বাচনী হলফনামায় ভুল তথ্য দিলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, যারা জনপ্রতিনিধি হবেন তারা তাদের সম্পদের হিসাব সঠিকই দেবেন হলফনামায়। যদি কেউ হলফনামা সঠিক তথ্য না দেন বা সম্পদের তথ্য গোপন করেন তাকে চিহ্নিত করা কঠিন কিছু নয়। প্রার্থীদের হলফনামা জনসম্মুখে প্রকাশ করা হবে। তাদের বিরুদ্ধে ‘ডেফিনেটলি’ ব্যবস্থাগ্রহণ করবে কমিশন। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন, আমি মনে করি না, কোনো দুর্নীতিবাজকে আমাদের দেশের মানুষ নির্বাচিত করবে। এটা আমার বিশ্বাস হয়…
Read Moreগ্রুপ পর্বের শেষ ম্যাচও হারলো বাংলাদেশ
টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচও হারলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। ‘এ’ গ্রুপে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৩০ রানে হারলো বাংলাদেশ। এর আগে গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে নিজেদের বিদায় নিশ্চিত করে রেখেছিলো সালমার দল। গ্রস ইসলেটে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। ব্যাটিং-এ নেমে সুবিধা করতে পারেনি দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিং-এ ২০ ওভারে ৯ উইকেটে ১০৯ রান করে প্রোটিয়ারা। সর্বোচ্চ ২৫ রান করেছেন মারিজানে কাপ। এছাড়া লিজলি লি ২১ ও কোলি ট্রাইয়ন ১৮ রান করে ফিরেন। বল হাতে বাংলাদেশের…
Read Moreসিরিয়ার আফরিনে তুর্কিপন্থী বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে নিহত ২৫
সিরিয়ার উত্তরাঞ্চলীয় আফরিন শহরে তুর্কি সমর্থিত বিদ্রোহীদের দু’টি গ্রুপের মধ্যে সংঘর্ষে ২৫ জন নিহত হয়েছে। তুর্কি সৈন্য ও তাদের সমর্থিত বিদ্রোহী গ্রুপগুলো দুই মাস ধরে ব্যাপক অভিযান চালিয়ে গত মার্চ মাসে কুর্দি বাহিনীর কাছ থেকে আফরিন দখল করে। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, শনিবার কয়েকটি জেলায় দুই পক্ষের মধ্যে লড়াইয়ে ২৫ জন প্রাণ হারিয়েছে। পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আব্দুল রহমান বলেন, ‘বিদ্রোহীদের আফরিন দখলে পর থেকে এই প্রথম সেখানে বড় ধরনের লড়াই হলো।’ তিনি আরো বলেন, ‘এই সংঘর্ষের ফলে সেখানে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।’ রামি…
Read Moreথার্টিফার্স্ট নাইট ও বড়দিনে কোনো অনুষ্ঠান নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার থার্টিফার্স্ট রাতে কোনো অনুষ্ঠান না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। গতকাল রবিবার সচিবালয়ে বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উপলক্ষে আয়োজিত সার্বিক নিরাপত্তা সভায় তিনি এসব কথা জানান। থার্টিফার্স্টের আগের দিনই একাদশ জাতীয় নির্বাচন হবে। পরের দিনই ইংরেজি বর্ষ বিদায়ের আনুষ্ঠানিকতা। এজন্য বিশৃঙ্খলা এড়াতে ও নিরাপত্তার স্বার্থে কোনো আয়োজন না রাখার তাগিদ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বাসার ছাদে বা খোলা জায়গায় থার্টিফার্স্ট নাইটের অনুষ্ঠান করা যাবে না, বৈধ অস্ত্রও বহন করা যাবে না। ডিজে পার্টি করা যাবে না। থার্টিফার্স্ট নাইটে কোথাও কোনো আতশবাজি বা…
Read Moreআগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীকে পেশা দারিত্বের সাথে দায়িত্ব পালনের আহবান
আগামী ডিসেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে যদি সেনাবাহিনী মোতায়েন করা হয় তাহলে সুষ্ঠ নির্বাচন করার ক্ষেত্রে সকলকে পেশা দারিত্বের সাথে তায়িত্ব পালনের আহবান জানিয়েছে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। রবিবার দুপুরে তিনি সাভার সেনানিবাসের সিএমপিসিএন্ডএস এর প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এক মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে এডহক ১১ তম বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট (মেকানাইজড)কে রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সেনাবাহিনী প্রধান এসময় আরও বলেন সরকার যে দায়িত্ব সেনাবাহিনীকে দিতে সেই দায়িত্ব পালনে সেমনাবাহিনী প্রস্তুত রয়েছে। দেশের অর্থনীতি অগ্রযাত্রায় সেনবাহিনী কাজ করতে প্রস্তুত জানিয়ে তিনি আরো…
Read More