আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীকে পেশা দারিত্বের সাথে দায়িত্ব পালনের আহবান

IMG_6973আগামী ডিসেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে যদি সেনাবাহিনী মোতায়েন করা হয় তাহলে সুষ্ঠ নির্বাচন করার ক্ষেত্রে সকলকে পেশা দারিত্বের সাথে তায়িত্ব পালনের আহবান জানিয়েছে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
রবিবার দুপুরে তিনি সাভার সেনানিবাসের সিএমপিসিএন্ডএস এর প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এক মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে এডহক ১১ তম বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট (মেকানাইজড)কে রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সেনাবাহিনী প্রধান এসময় আরও বলেন সরকার যে দায়িত্ব সেনাবাহিনীকে দিতে সেই দায়িত্ব পালনে সেমনাবাহিনী প্রস্তুত রয়েছে। দেশের অর্থনীতি অগ্রযাত্রায় সেনবাহিনী কাজ করতে প্রস্তুত জানিয়ে তিনি আরো বলেন সেনাবাহিনী সবসময় দেশের কল্যানে কাজ করে আমাদের সবাইকে মনে রাখতে হবে যে সেনাবাহিনী জাতির সার্বভৌমত্বের প্রতীক দেশের IMG_6919সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশের যেকোন দায়িত্ব পালনের জন্য আমাদের সর্বদা সচেষ্ট থাকতে হবে ও কর্মদক্ষতা কঠোর পরিশ্রম এবং কর্তব্য নিষ্ঠার স্বীকৃতি স্বরুপ অর্জিত পতাকার মর্যাদা রক্ষার জন্য যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুুত থাকবে হবে।
অনুষ্ঠানে এসময় সংসদ সদস্য সদস্য ডা.এনামুর রহমান,সাভার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি আকবর হোসেনসহ সেনাবাহিনীর উর্ধ্বতনকর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সেনাবাহিনী প্রধান আশুলিয়ার নবীনগর এলাকায় সেনা শপিং কমপ্লেক্সে, ডিওএইচএস ও সেনা আবাসন প্রকল্প উদ্বোধন করেন।

Related posts

Leave a Comment