ভক্তকে দেশ ছাড়তে বললেন কোহলি

জন্মদিনে নতুন অ্যাপ লঞ্চ করেন বিরাট কোহলি। সেই অ্যাপ-এর মাধ্যমেই ভক্তদের সঙ্গে যোগাযোগ রক্ষার চেষ্টা করছিলেন ভারতীয় দলের অধিনায়ক। আর সেখানেই বিপত্তি। ভক্তদের প্রশংসা বিরাট দুই হাত ভরে নিলেন। কিন্তু সমালোচনা হজম করতে পারলেন না। বিরূপ প্রতিক্রিয়া জাহির করে ফেললেন প্রকাশ্যেই। দেশের অধিনায়কের এমন ধৈর্যচ্যুতি অবশ্য ভাল চোখে দেখলেন না ক্রিকেটপ্রেমীরা। মাঠে দেশের জন্য দারুণ নৈপুণ্য দেখানো বিরাটকেও তুলোধনা করতে ছাড়লেন না তারা। একদিকে বিরাট। অন্যদিকে বিস্তৃত ভক্তকূল। লড়াইয়ে সরগরম হয়ে উঠল সোশ্যাল মিডিয়া। এক ভক্তের টুইট পড়ছিলেন বিরাট। তাতে লেখা ছিল, বিরাট কোহলির ব্যাটিংয়ে আমি কিছু স্পেশাল দেখতে পাই…

Read More

কোনো শক্তিই ডিসেম্বরে জাতীয় নির্বাচন বানচাল করতে পারবে না: নৌমন্ত্রী

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, কোনো শক্তিই ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে পারবে না। দেশের জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আছেন। বিএনপি-জামাত এখন ড. কামাল হোসেনের উপর ভর করেছে। তারা যত ষড়যন্ত্রই করুক নির্বাচন হবে। আজ বৃহস্পতিবার মাদারীপুরের নয়াচরে ‘ড্রেজার বেইজ নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন’ অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন। মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুরে একই সময়ে শিপ পার্সোনাল ট্রেনিং ইনস্টিটিউটের নবনির্মিত ভবনের দ্বার উদঘাটন করেন এ উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিআইডব্লিউটিএ’র সচিব কাজী ওয়াকিল, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ভোলানাথ দে,…

Read More

খালেদা জিয়াকে সরকার জোর করে কারাগারে নিয়েছে: রিজভী

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে এমন অভিযোগ করে দলের পক্ষ থেকে বলা হয়েছে খালেদা জিয়ার চিকিৎসা শেষ না হলেও জোর করে তাকে হাসপাতাল থেকে কারাগারে নেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, বেগম জিয়ার চিকিৎসার জন্য আদালতের নির্দেশনা ও মেডিকেল বোর্ডের সুপারিশকে লঙ্ঘন করে সরকার আজ হাসপাতাল থেকে কারাগারে প্রেরণ করেছে। তার চিকিৎসা শুরুই হয়নি, কেবল পরীক্ষা-নিরীক্ষা চলছে, আর সেই মূহূর্তে কারাগারে প্রেরণ করার উদ্যোগ শুধু মনুষ্যত্বহীন কাজই নয়,…

Read More

বিজিবির রামু সদর দপ্তর ও দু’টি নতুন ব্যাটালিয়নের পতাকা উত্তোলন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) রামু আঞ্চলিক সদর দপ্তর এবং নবগঠিত দু’টি ব্যাটালিয়নের পতাকা উত্তোলন করেছেন। রাজধানীতে পিলখানায় বিজিবি সদর দপ্তরে আজ বৃহস্পতিবার এই পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। কক্সবাজার জেলার মিয়ানমার সীমান্তের কাছে বিজিবি’র রামু সদর দপ্তরটি হবে এই বাহিনীর পঞ্চম আঞ্চলিক সদর দফতর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালের ২৬ জুলাই এই আঞ্চলিক সদরদপ্তর অনুমোদন করেন। কক্সবাজার ও বান্দরবান সেক্টরের সাতটি ব্যাটালিয়ন এই সদর দপ্তরের অধীনে ন্যস্ত থাকবে। বিজিবি’র নতুন ব্যাটালিয়ন দু’টি নারায়ণগঞ্জ ও গাজীপুরে মোতায়েন থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল…

Read More