আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের অগ্নিদগ্ধ গুরুতর আহত

অগ্নিকান্ডের ঘটনায় পোশাক শ্রমিক দম্পতি অগ্নিদগ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বুধবার সকালে আশুলিয়ার জামগড়ার চিত্রশাইল এলাকার কফিল উদ্দিনের ৩ তলা বাড়ির নীচতলায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দগ্ধ দম্পতি হলো-মো. রফিকুল ইসলাম ও লাইজু বেগম। তারা দুইজনই আশুলিয়ার জামগড়া এলাকার স্টার লিং পোশাক কারখানায় চাকরি করেন ও তাদের গ্রামের বাড়ির টাঙ্গাইল জেলার গোপালপুর থানার পাথালীয়া গ্রামে। এ ঘটনায় দগ্ধ লাইজু বেগমের বাবা মো. হৃদয় হোসেন জানায়, সকালে প্রতিবেশীদের খবরের ভিত্তিতে তারা মেয়ের বাসায় ছুটে যান। পরে দগ্ধ…

Read More

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন তিন বাহিনীর প্রধান

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ বুধবার দুপুরে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত্ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাহিনীর সব সদস্যকে অভিনন্দন জানান। এর আগে দুপুর ১২টার দিকে বঙ্গভবনে যান তিনবাহিনীর প্রধানরা। রাষ্ট্রপতি আবদুল হামিদ তিন বাহিনীর কৌশলগত উন্নয়নসহ সার্বিক উন্নয়ন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। তিন বাহিনী প্রধানরা এ সময় নিজ নিজ বাহিনীর সার্বিক…

Read More

সবুজ সংকেত পেলেই বিএনপি ছাড়ার হিড়িক পড়বে: ওবায়দুল কাদের

বিএনপির অনেক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, শেখ হাসিনা অনুমতি দিলেই বিএনপি ছাড়ার হিড়িক পড়ে যাবে। বুধবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আমাদের নেত্রীর ক্লিয়ারেন্স পেলে, নেত্রী একটু সবুজ সংকেত দিলেই আওয়ামী লীগে যোগ দিতে সারাদেশ থেকে বিএনপির নেতা-কর্মীদের ঢল নামবে। তখন সেই ঢল মির্জা ফখরুল ইসলাম ঠেকাতে পারবেন না। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলবদলের রাজনীতির কোনো চমক আছে…

Read More

১৩ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা র‌্যাংকিং-এ মুশফিক

 জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত ২১৯ রান করেন বাংলাদেশের উইকেটরক্ষক ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। নান্দনিক ডাবল-সেঞ্চুরিতে আইসিসি টেস্ট র‌্যাংকিং-এ ব্যাটসম্যানদের তালিকায় ১৩ ধাপ এগিয়েছেন মুশফিক। ৬৩২ রেটিং নিয়ে বর্তমানে ১৮তম স্থানে জায়গা করে নেন মুশি। এটিই তার ক্যারিয়ার সেরা র‌্যাংকিং। মুশফিকের মত র‌্যাংকিং-এ উন্নতি হয়েছে বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম ও ডান-হাতি অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজের। তাইজুলের চেয়ে বেশি এগিয়েছেন মিরাজ। তাইজুল তিন ধাপ এগোতে পারলেও মিরাজ এগিয়েছেন সাত ধাপ। তবে দু’জনের অবস্থান প্রায় কাছাকাছি। ৫৯৫ রেটিং নিয়ে তাইজুল ২৭ ও ৫৮০ রেটিং নিয়ে মিরাজ ২৮তম স্থানে রয়েছেন।…

Read More

মদিনা সনদেই মহানবী (সা.) ধর্মনিরপেক্ষতার কথা বলেছেন : সমাজকল্যাণমন্ত্রী

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘মহানবী (সা.) মদিনা সনদের মাধ্যমেই বিশ্বে প্রথম ধর্মনিরপেক্ষতার কথা বলেছেন। তিনি বলেন, কিন্তু কিছু মুসলিম নামধারী আজ ধর্মকে পুঁজি করে বিশ্বব্যাপী ধর্মান্ধতা ছড়িয়ে দিতে তৎপর রয়েছে। ধর্মের নামে মানুষ হত্যা করছে।’ তিনি আজ বুধবার সকালে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে আশেকানে মাইজভান্ডারি এসোসিয়েশন আয়োজিত ‘পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবি উদযাপন’ অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হামিদুল হক শামীমসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও অন্যান্য ওলামায়ে ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শাহ সুফি…

Read More

প্রধানমন্ত্রীত্বকে জনগণের সেবা করার সুযোগ হিসেবে দেখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারা বজায় রাখার দৃঢ় সংকল্প ব্যক্ত করে বলেছেন, প্রধানমন্ত্রীর পদকে জনগণের সেবা করার সুযোগ হিসেবেই তিনি বিবেচনা করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘রাষ্ট্র পরিচালনা এবং প্রধানমন্ত্রীর পদ আমার কাছে যতটা না মূল্যবান তার চাইতে এইটা একটা বড় সুযোগ জনকল্যাণের এবং জনগণের ভাগ্য পরিবর্তনের’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন। তিনি বলেন,‘আমি মানুষের সেবায় এবং দেশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি । বাংলাদেশ অবশ্যই এগিয়ে যাবে, ইনশাল্লাহ।’ প্রধানমন্ত্রী বীরশ্রেষ্ঠদের পরিবার-পরিজন এবং মুক্তিযুদ্ধে সশস্ত্রবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সন্মানে সেনানিবাসের মাল্টি…

Read More