আলোচনার জন্য ৭ নভেম্বরের মধ্যে সময় চেয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে চিঠি দিয়েছেন বিকল্পধারার প্রেসিডেন্ট এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। আর প্রতিনিধি দল নিয়ে আলোচনার জন্য ৯ নভেম্বরের মধ্যে সময় চেয়ে সিইসিকে চিঠি দিয়েছেন বিকল্পধারার মহাসচিব মেজর অব. আবদুল মান্নান। আজ মঙ্গলবার সকালে প্রথমে রাষ্ট্রপতি ও পরে সিইসিকে চিঠি দুটি পৌঁছে দেন দলটির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক। বিকল্পধারার পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে।
Read MoreDay: November 6, 2018
তফসিল পেছানোর সুযোগ নেই : সিইসি
তফসিল পেছানোর সুযোগ নেই। তবে সবদল চাইলে নির্বাচন পেছানো যেতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। আগারগাঁওস্থ ইটিআই ভবনে এক প্রশিক্ষণ কর্মশালা শেষে তিনি এ সব কথা বলেন। ইটিআই মহাপরিচালক মোস্তফা ফারুকের সভাপতিত্বে কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচির এ অনুষ্ঠানে পরিচালক ফরহাদ হোসেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচন পেছানোর বিষয়ে সিইসি বলেন, তারা বলেছেন (ঐক্যফ্রন্টের নেতারা) ৭ তারিখে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ রয়েছে। সেটি আমলে নিতে, আমরা সেটি নিয়েছি। রাজনৈতিক দলগুলোর মতামতকে গুরুত্ব দেবেন নাকি সংবিধানকে জানতে চাইলে তিনি বলেন, একক দল নয় বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সবাই…
Read Moreসোহরাওয়ার্দীতে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা শুরু
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রণ্টের জনসভা শুরু হয়েছে। ১১ দফা লক্ষ্য ও সাত দফা দাবিতে মঙ্গলবার দুপুর ২টা থেকে এ সমাবেশ শুরু হয়। মঙ্গলবার দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে এ জনসভা শুরুর কথা থাকলেও সকাল থেকেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সামনে জড়ো হতে দেখা গেছে জোটের নেতা-কর্মীদের। ঢাকার আশাপাশের জেলা থেকে আসা নেতা-কর্মীরা নানা স্লোগানে সমাবেশস্থল মুখর করে রেখেছেন। জনসভায় রাজধানীসহ ঢাকার আশাপাশের জেলা থেকে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা যোগ দিয়েছেন। সমাবেশে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় ঐক্যফ্রন্টের সিনিয়র নেতারা বক্তব্য…
Read More