সাভার থেকে শেখ এ কে আজাদঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের জাতীয় পার্টি থেকে ঢাকা-১৯ সাভার আসন থেকে শতাধীক নেতাকর্মী নিয়ে মঙ্গলবার মনোনয়ন পত্র
সংগ্রহ করবেন মোঃ বাহাদুর ইসলাম ইমতিয়াজ। তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,ঢাকা জেলা জাতীয় পার্টির সাবেক সাধারন সম্পাদক,সাবেক জননেতা। মোঃ বাহাদুর ইসলাম ইমতিয়াজ সাভার ও আশুলিয়া তৃনমূল নেতা ও সাধারন মানুষের কাছে জনপ্রিয় ব্যক্তি,সমাজ সেবক,সৌহার্দ্যপূর্ণ ব্যবহারে মানুষের নিকট বিশেষভাবে পরিচিত অর্জন করেছে।
তিনি বলেন ১৯৯০ সাল থেকে সাভারে তৃনমূল মানুষের সাথে রাজনীতি করে আসছে এ মহাজোট থেকে সাভার সংসদীয় আসনে তাকে মনোনয়ন দিলে আসনটি দেশরত্ন শেখ হাসিনা ও জাতীয় পার্টির চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদকে উপহার দিতে পারবো বলে আশা করি।
সাভার ও আশুলিয়য় একটি জনবহুল এলাকা, এ এলাকার জনগনের পাশে থেকে কাজ করার জন্য তিনি প্রতিজ্ঞাবদ্ধ । তিনি আরো বলেন জাতীয় পার্টি তিন’শ আসন থেকে মনোয়ন পত্র সংগ্রহ করবেন এবং ১০০ টি আসন মহাজোট থেকে দল চাইবে সে এক’শটি আসনে জাতীয় পার্টির মনোনীত পার্থী দিলে তিনি নিশ্চিত পাবেন বলে জানান।
এসময় মনোনয়ন পত্র সংগ্রহ করতে যাওয়ার সময় উস্থিত ছিলেন সাভার উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি হাজী আলতাফ হোসেন,সাধারন সম্পাদক তুষার ঘোষ, সাভার পৌর জাতীয় পার্টির সভাপতি কাজী আব্দুল হামিদ,সহ-সভাপতি রুফিকুল ইসলাম ও সাধারন সম্পাদক হাজী মোহাম্মদ হাসান মাহমূদ জলিল,সাভার মডেল থানার সভাপতি খন্দকার রেজোয়ান ও সাধারন সম্পাদক মনোয়ার হোসেন মিষ্ঠু,আশুলিয়া থানা জাতীয় যুবসংহতির আহবায়ক শহিদুল ইসলাম জীবন,সাভার পৌর জাতীয় ছাত্র সমাজের সহ-সভাপতি মামুন,
সাধারন সম্পাদক তারেক বিন অমর,জাতীয় যুবসংহতির কেন্দ্রীয় সদস্য ও সাভার পৌর জাতীয় যুব সংহতির সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাধারন সম্পাদক খন্দকার মাহাফুজুর রহমান ,সাভার উপজেলা জাতীয় কৃষক পার্টির সভাপতি মোঃ জয়নাল আবেদীন প্রমূখ। সাভার পৌর জাতীয় যুব সংহতির সভাপতি মোঃ হাবিবুর রহমান বলেন আমাদের জাতীয় পার্টির নেতা ও মহাজোটের নেতা মোঃ বাহাদুর ইসলাম ইমতিয়াজকে মনোনয়ন দিলে সাভার ও আশুলিয়ায় ব্যাপক উন্নয়ন হবে, সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রনে অগ্রনি ভূমিকা পালন করবেন তিনি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনে সাভার থেকে শতাধীক নেতাকর্মী নিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করবেন জাতীয় পার্টিরঃ ইমতিয়াজ
