ধামরাইয়ে সূয়াপুর-নান্নার স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার,২২ জুন ২০২৫(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে সূয়াপুর-নান্নার স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষ্যে কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা ও মিলাদসহ দোয়ার আয়োজন করা হয়।


সভায় বক্তব্য রাখেন,প্রধান অতিথি এডহক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেএম আসাদুজ জামান,অতিথি হারুন অর রশিদ,আলমগীর হোসেন আল-আজমী,কাউছার খান এখলাস,শাহাবুদ্দিন খান সরল,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হোসেন,প্রভাষক মোঃ ইব্রাহিম, প্রভাষক রাসেদ মেহেদী, প্রভাষক আবুল মনসুর, সিনিয়ির শিক্ষক সাইফুল ইসলাম, সিনিয়ির শিক্ষক সাজ্জাদ হোসেন ও প্রভাষক তাসলিমা আজীম নোভা প্রমূখ। সভাশেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


প্রধান অতিথি সূয়াপুর-নান্নার স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেএম আসাদুজ জামান বলেন, প্রশ্ন পড়ে বুঝে শুনে সন্দুর ভাবে পরীক্ষা দিবে যাতে কলেজের সুনাম বয়ে আসে।

তোমাদের পিতা-মাতা অনেক পরিশ্রম করে অর্থ উপার্জন করে তোমাদের লেখা পড়া শিখাচ্ছেন এবং শিক্ষকরাও পরিশ্রম করেছেন। তাদের মূখেও হাসি ফুটাতে হবে। আশা করি পরীক্ষার্থীরা ফলাফল ভাল করে শিক্ষা প্রতিষ্ঠানসহ সকলের মূখ উজ্জল করবে

Related posts

Leave a Comment