শেখ সালমা,১২ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে গত ১ জানুয়ারী ২০২১ তারিখে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব পালন করা হয়েছে। যথাযথ স্বাস্থ্য বিধি মেনে,সামাজিক দুরত্ব বজায় রেখে সিংগাইর উপজেলার পাঠ্যপুস্তক বিতরণ করা হলো।চলতি বছর উৎসব করে এ কার্যক্রম শুরু করা না হলেও নতুন বই হাতে পেয়ে অনেক খুশী শিক্ষার্থীরা।

এ সময় সিংগাইর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মুশফিকুর রহমান খান হান্নান,সিংগাইর উপজেলা প্রশাসন, সিংগাইর এর সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব রুনা লায়লা,উপজেলা শিক্ষা অফিসার জনাব নার্গিস আক্তার ,ইউআরসি ইন্সট্রাক্টর জনাব জোহরা খাতুন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, এস এম সি সভাপতি, সদস্যগ ও সকল শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।

সিংগাইর এর সকল প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়েছে। এসময় কর্মকর্তাগণ বিভিন্ন বিদ্যালয়ের বই বিতরণ কার্যক্রম যথাযথ স্বাস্থ্য বিধি মেনে হচ্ছে কিনা তা পরিদর্শন করেন।
