দুর্নীতির দায়ে বিএনপি চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রীর জেলে যাওয়া এটা একটি লজ্জ্য জনক ঘটনা বিএনপি নেতাকর্মীদের লজ্জ্য নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম ।
শনিবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন
খাদ্য মন্ত্রী এসময় আরও বলেন আগামী জাতীয় নির্বাচনে দুর্নীতি বাজ ঘুষখোর দের ক্ষমতায় আসতে দেওয়া হবে না। আমাদের লক্ষ রাখতে হবে জেন স্বাধীনতা বিরোধীরা দেশে কোন নৈরাজ্য সৃষ্টি করতে না পারে। দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুল লক্ষ বর্তমান সরকারের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ হচ্ছে সঠিক সময়ে পদ্মা সেতৃর উপর দিয়ে যানচলাচল শুরু হবে। বর্তমান সরকারের সময় দুর্নীতি করে কেউ পার পাবেনা বলেও মন্তব্য করে খাদ্যমন্ত্রী এসময় আরও বলেন ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুন করে দেশকে মেধা শুন্য বানানোর চেষ্টা করা হয়ে ছিলো। জিয়াউর রহমান অবৈধ ভাবে ক্ষমতায় এসেছিলো বলে জানিয়ে তিনি আরও বলেন যারা এতিমদের টাকা লুটপাট করে তারা দেশ ও জাতির শক্রু। বর্তমান সরকার জঙ্গিদের কঠোর হাতে দমন করেছে বলেও জানান মন্ত্রী।
পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাসেল হাসান,তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর,ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা,সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন,তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ আলম,তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ সুলতান মাহমুদ,কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত ইউনুছ আল মামুনসহ আরো অনেকে।
