আশুলিয়ায় টর্ক গ্রুপের শ্রমিকদের নিয়ে মালিকপক্ষের বনভোজন

স্টাফ রিপোর্টার : সাভারের আশুলিয়ায় তৈরি পোশাক কারখানায় উৎপাদনে শ্রমিকদের উৎসাহ বাড়ানোর লক্ষে প্রায় পাঁচ হাজার শ্রমিকদের নিয়ে বার্ষিক বনভোজন করেছেন মালিকপক্ষ। বৃহস্পতিবার দুপুরে আশুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম এলাকায় টর্ক গ্রুপের শ্রমিকদের নিয়ে বার্ষিক এ বনভোজন অনুষ্ঠিত হয়। বনভোজনে এসময় ওই পোশাক কারখানার প্রায় পাঁচ হাজার শ্রমিক অংশ গ্রহন করেন। পাঁচ হাজার শ্রমিকদের জন্য দুপুরের খাবার ছিলো খাসির কাচ্চি,গরুর রেজালা ও কোমল পানীয়। শ্রমিকরা পুরো দিনটা নেচে গেয়ে উপভোগ করেন। টর্ক গ্রুপের পরিচালক তৌহিদুল ইসলাম তুষার জানিয়েছে, পোশাক কারখানায় সারা জীবনে শ্রমিকরা উৎপাদনে ব্যস্ত সময় পার করেন। তাই একটি দিন শ্রমিকদের…

Read More

প্রধানমন্ত্রী নাটোর পৌঁছেছেন

নাটোর, ২২ ফেব্রুয়ারি  : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের ৬ষ্ঠ কোর পুনর্মিলনী অনুষ্ঠান-২০১৮সহ অন্যান্য কর্মসূচিতে যোগ দিতে এখানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানবাহিনীর হেলিকপ্টার আজ সকাল ১০টা ৫০ মিনিটে কাদিরাবাদ সেনানিবাসের হেলিপ্যাডে অবতরণ করে। পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদান শেষে প্রধানমন্ত্রী রাজশাহী যাবেন। সেখানে মাদ্রাসা ময়দানে তিনি ২১টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং ১২টি প্রকল্পের ভিত্তিপ্রস্থর উন্মোচন করবেন। পরে বিকেল ৩টায় রাজশাহী মাদ্রাসা ময়দানেই তিনি স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী যেসব প্রকল্প উদ্বোধন করবেন সেগুলো হচ্ছে- তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারী কলেজ (আইসিটি) সমূহের উন্নয়ন’’ র্শীষক…

Read More

ধামরাইয়ে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

 দিয়া ইসলাম : ধামরাই (ঢাকা): ঢাকার অদূরে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় বাসের চাপায় মো. টুটুল (৩২) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে বেসরকারি ওষুধ ফ্যাক্টরি একমির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত টুটুল মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার হরগজ গ্রামের মৃত জাহাজ আলীর ছেলে। ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বাংলানিউজকে জানান, সকালে মোটরসাইকেলে করে ঢুলিভিটা থেকে ইসলামপুর যাচ্ছিলেন টুটুল। পথে ডুলিভিটা এলাকায় গাবতলী থেকে ছেড়ে আসা এস. বি. লিং পরিবহন নামে একটি বাস মোটরসাইকেলটিকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই টুটুলের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার…

Read More

সাভারে আগুনে পুড়ে গেছে ৭ বসতঘর

দিয়া ইসলাম , সাভার : সাভারে একটি শ্রমিক কলোনিতে আগুন লেগে পুড়ে গেছে ৭টি বসত ঘর। এ ঘটনায় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে অন্তত ৫ জন। মঙ্গলবার রাতে সাভারের ডগরমোড়া এলাকায় মহসীন আলমের বাড়িতে এ আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, রাতে হঠাৎ করে ওই বাড়ির একটি কক্ষে বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এ সময় আগুনে ওই বাড়ির ৭টি আধপাকা বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আগুন নেভাতে গিয়ে আহত…

Read More

পেছালো ডিএনসিসি উপ-নির্বাচনের শুনানি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন ও ১৮টি নতুন ওয়ার্ড এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৮টি নতুন ওয়ার্ডের নির্বাচন নিয়ে হাইকোর্টের দেয়া স্থগিতাদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনের আবেদনের ওপর আজ বৃহস্পতিবার শুনানি  হয়নি। নির্বাচন কমিশনের (ইসি) আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ ‘নট টু ডে’ আদেশ দেয়। নির্বাচন কমিশনের জ্যৈষ্ঠ আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামালের পক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড মোহম্মদ আশরাফ-উজ-জামান খান আদালতে বলেন, জ্যৈষ্ঠ আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামালের ব্যক্তিগত অসুবিধার কারণে আজ তিনি আদালতে আসতে পারেননি।…

Read More

জাতিসংঘ স্থায়ী মিশনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ঢাকা, ২২ ফেব্রুয়ারি  : যথাযোগ্য মর্যাদায় নিউইয়র্কস্থ জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ ফেব্রুয়ারি রাত রাত ৯টা ৩০ মিনিট থেকে ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহর পর্যন্ত মিশনের বঙ্গবন্ধু অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানের শুরু হয়। অডিটোরিয়ামে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। রাত ১০টায় শুরু হয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে…

Read More

বাংলার যথাযথ ব্যবহারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

ঢাকা, ২২ ফেব্রুয়ারি  : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অধিকতর উন্নয়ন এবং বিশ্বে জাতির ভাবমূর্তি উজ্জ্বল করতে বাংলা ভাষার যথাযথ চর্চা, ব্যবহার এবং সংস্কৃতি ও ঐতিহ্য সমুন্নত রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমরা রক্ত দিয়ে মাতৃভাষার মর্যাদা রক্ষা করেছি এবং এ বিষয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছি। এটি আমাদের জন্য বিরাট গৌরবের বিষয়। তাই এ ভাষার চর্চা ভুলে যাওয়া উচিত হবে না। তিনি আরো বলেন, বাঙালি হিসেবে আমরা আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও অন্যান্য গৌরব সমুন্নত রাখবো এবং এ ব্যাপারে জনগণকে সচেতন করবো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৮ উপলক্ষে গতকাল বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা…

Read More