রোহিঙ্গাদের ফেরাতে সিঙ্গাপুরের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি : মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনে সিঙ্গাপুরের সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব দেশটিতে সফররত আবদুল হামিদকে ফোন করলে রাষ্ট্রপতি এ সহযোগিতা চান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন টেলিফোনে বাসসকে জানান, ‘সিঙ্গাপুরের প্রেসিডেন্ট টেলিফোনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।’ ‘আলাপকালে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আবদুল হামিদকে অভিনন্দন জানান। এসময় তিনি রাষ্ট্রপতির চিকিৎসার খোঁজ খবর নেন।’ চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য ছয়দিনের সফরে বৃহস্পতিবার সিঙ্গাপুরে পৌঁছান রাষ্ট্রপতি। দেশটির…

Read More

আগামী নির্বাচনে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী

রাজশাহী, ২৩ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে নৌকার জন্য ভোট প্রত্যাশা করে বলেছেন, একমাত্র আওয়ামী লীগই পারে দেশের উন্নতি করতে। প্রধানমন্ত্রী বলেন, ‘নৌকা সেই নূহ নবীর আমল থেকেই বিপদে রক্ষা করেছে। নূহ নবীর নৌকা। এই নৌকাই স্বাধীনতা এনে দিয়েছে। এই নৌকা উন্নয়ন দিয়েছে। আমি আপনাদের এইটুকু বলবো নৌকা আপনাদের মার্কা। নৌকা জনগণের মার্কা, এই নৌকা মার্কায় ভোট দিয়ে এদেশের মানুষ মাতৃভাষা বাংলায় কথা বলার সুযোগ পেয়েছে।’ প্রধানমন্ত্রী গতকাল বিকেলে স্থানীয় সরকারি হাই মাদ্রাস মাঠে স্থানীয় আওয়ামী আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনভায় প্রদত্ত ভাষণে একথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা…

Read More