মন্ত্রিসভায় বস্ত্র আইনের খসড়া অনুমোদন

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি : মন্ত্রিসভা বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ তৈরি পোশাক রফতানির গুরুত্ব বিবেচনা করে আজ বস্ত্র আইন-২০১৮ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বৈঠক শেষে বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, প্রস্তাবিত এই নতুন আইনের লক্ষ্যই হচ্ছে বস্ত্রজাত পণ্যের মান বজায় রাখা, কারণ তৈরি পোশাক শিল্প খাত থেকে বাংলাদেশ বিপুল পরিমাণ বৈদেশিক মূদ্রা অর্জন করছে। তিনি বলেন, গত বছরে দেশের মোট রফতানি আয়ের ৮৩ শতাংশ এসেছে তৈরি পোশাক…

Read More

চ্যারিটেবল মামলা : খালেদা জিয়ার জামিন ১৩ মার্চ পর্যন্ত

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাগারে থাকা বিএনপির চেয়ারপরসন খালেদা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আগামী ১৩ মার্চ পর্যন্ত জামিন পেয়েছেন।একইসঙ্গে ১৩ ও ১৪ মার্চ এ মামলার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করে আদালত। আজ সোমবার রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামান এ আদেশ দেন। আজ এ মামলায় খালেদা জিয়াকে আদালতে হাজির করা সংক্রান্ত আদেশ দেয়ার কথা ছিল। তবে খালেদা জিয়ার আইনজীবীদের জামিন বাড়ানোর আবেদনের পর বিচারক এ আদেশ দেন। ২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ ৪৩…

Read More

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে

উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ঢাকা আইনজীবী সমিতির ২০১৮-২০১৯ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়েছে। শেষ হবে বিকেল ৫টায়। মাঝে এক ঘণ্টার জন্য বিরতি থাকবে। বুধবারও একইভাবে ভোটগ্রহণ চলবে। এরপর শুরু হবে ভোট গণনা। বরাবরের মতো এবারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলে এবং বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনে ২৭টি পদে ৫৫ জন প্রার্থী রয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলে ২৭ জন ও বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলে ২৭ জন রয়েছেন। স্বতন্ত্র প্রার্থী একজন। এবার প্রধান নির্বাচন…

Read More

সালমান শাহ’র অপমৃত্যু মামলার প্রতিবেদন দেয়নি পিবিআই

 চিত্রনায়ক সালমান শাহর অপমৃত্যু মামলায় গত রবিবার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল করেনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এদিন এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য । আগামী ২৬ এপ্রিলের মধ্যে  মামলার প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ঢাকার মহানগর হাকিম সত্যব্রত সিকদার। এ মামলায় ২০১৬ সালের ৭ ডিসেম্বর পিবিআইকে পুনঃতদন্তের নির্দেশ দেয় আদালত। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ১১/বি নিউইস্কাটন রোডের ইস্কাটন প্লাজার বাসার নিজ কক্ষে সালমান শাহকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাকে প্রথমে হলি ফ্যামিলি ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ নিয়ে সালমান শাহর…

Read More

ওবায়দুল কাদেরের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের মা বেগম ফজিলাতুন্নেছার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, এই মহীয়সী নারীর মৃত্যুতে গভীর শূন্যতার সৃষ্টি হলো, যা অপূরণীয়। তিনি আরও বলেন, আওয়ামী লীগ হারাল একজন অভিভাবককে। রত্নগর্ভা এই মা সবসময় অনুপ্রেরণা যুগিয়েছেন। প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

Read More

সিলেটে ওয়াজ নিয়ে সংঘর্ষে মাদ্রাসা ছাত্র নিহত

সিলেটের জৈন্তাপুরে ওয়াজ নিয়ে সুন্নি ও ওয়াহাবি মতাদর্শীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক লোক। সোমবার রাতে জৈন্তাপুরের আমবাড়িতে সুন্নী মতাদর্শীদের আয়োজিত একটি ওয়াজ মাহফিলকে ঘিরে এ সংঘর্ষের সৃষ্টি হয়। আহতদের কয়েকজনকে জৈন্তাপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মোজাম্মেল হোসেন হরিপুর মাদ্রাসার মাদ্রাসার ছাত্র । সংঘর্ষের জেরে আমবাড়ি, ঝিঙ্গাবাড়ি ও কাঠাল বাড়ি নামের তিনটি গ্রামের বিভিন্ন বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার রাতে জৈন্তাপুর উপজেলার বাংলাবাজার আমবাড়ি এলাকায় ওয়াজ মাহফিলের আয়োজন করে সুন্নী মতাদর্শের লোকজন। ওয়াজ চলাকালে রাত ১১টার দিকে সুন্নীবিরোধি ওয়াহাবি মতাদর্শের…

Read More